ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সন্তান নিয়ে গুজব, ক্ষিপ্ত কোয়েল

আকাশ বিনোদন ডেস্ক: 

কয়েক দিন আগেই পুত্র সন্তানের মা হয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। সেই অনুভূতি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন ভক্তদের সঙ্গে। নিজেও ছিলেন খুশি। কিন্তু সন্তানের জন্মের দিন থেকেই সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভুয়া খবরে জেরবার কোয়েল।

প্রথমে তার সন্তানের জায়গায় এক বান্ধবীর সন্তান কোলে নেয়ার ছবি ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। অনেক নিউজ পোর্টালও সেই ছবিকে কোয়েলের সন্তান হিসেবে ব্যবহার করেছিল। সেই ঘটনায় নায়িকা চুপ থাকলেও এবার আর চুপ থাকতে পারলেন না।

কারণ এবার ছড়ানো হয়েছে, কোয়েলের সদ্যজাত সন্তান নাকি খুবই অসুস্থ। সে আইসিউতে ভর্তি রয়েছে। দুধের শিশুকে নিয়ে শুধুমাত্র ক্লিকবেটের আশায় এ রকম ঘৃণ্য কাজে যেমন প্রতিবাদে সরব হয়েছেন নেটিজেনদের একাংশ, তেমনি অনেকে সেই খবর বিশ্বাস করতেও শুরু করেন।

শুধু অসুস্থতার গুজবই নয়, তাকে নিয়ে, স্বামী রানেকে নিয়ে, বাবা রঞ্জিত মল্লিক সহ পরিবারের প্রায় প্রত্যেক সদস্যকে নিয়েই ছড়াতে থাকে একের পর এক কদর্য মানের ভুয়া খবর। সব মিলিয়ে চুপ থাকতে পারেননি নায়িকা।

ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে তিনি লেখেন, ‘আমি সবসময় আমার এবং কাছের মানুষদের নিয়ে ভুয়া খবরে চুপই থাকি। কারণ সেটাই যথাযথ মনে হয়। আমার একান্ত অনুরোধ, দয়া করে কোনোরকম ভিত্তিহীন গুজবে কান দেবেন না। এই কুরুচিকর মানসিকতা অত্যন্ত ঘৃণ্য। আমরা সবাই সুস্থ আছি, ভালো আছি। ভালো থাকুন, ভালো রাখুন।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সন্তান নিয়ে গুজব, ক্ষিপ্ত কোয়েল

আপডেট সময় ১০:১৬:২৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০