ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চুক্তির কাছাকাছি ছিলাম, এমন সময় ইরান হঠাৎ জাহাজে হামলা করল: ট্রাম্প সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী একটি মহলের অতি লোভের কারণে ইসলাম বিজয়ী হয়নি: চরমোনাই পীর ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চলতি বছরেই প্রতি উপজেলা হাসপাতালে স্থাপন হবে ক্যাথ ল্যাব: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ শেখ হাসিনার ১ বছরে খাওয়া-দাওয়ার খরচ হয়েছে ৩৫ কোটি টাকা : অর্থমন্ত্রী নাটোরে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ আমরা সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব: নাসীরুদ্দীন পাটওয়ারী দরজা খুলেই দেখলেন শাশুড়ির রক্তাক্ত লাশ, পাশের কক্ষে কাঁদছিল দুই বছরের মেয়ে

বিয়ের ছবি প্রকাশ করে যা জানালেন জেফার-রাফসান

আকাশ বিনোদন ডেস্ক :

দীর্ঘদিনের গুঞ্জন ও কানাঘুষার অবসান ঘটিয়ে আজ বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন কণ্ঠশিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব। উভয়ের ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন সকালে তাঁদের গায়েহলুদের আয়োজনহয়েছে। আর সন্ধ্যায় বিয়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে।

বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার আগেই বিয়ের ফটোশুটের অর্ধডজন ছবি পোস্ট করেছেন রাফসান সাবাব। সেই ছবিগুলোর ক্যাপশনে সবার কাছে আর্শিবাদ চেয়ে লিখেছেন, আমাদের নতুন জীবনের পথে পা রাখার এই মুহূর্তে আপনাদের আশীর্বাদ কামনা করছি—বন্ধু, পরিবার ও প্রিয়জনদের ভালোবাসায় ঘেরা হয়ে।’

ক্যাপশনের শেষে তারা আরও লিখেছেন, আজ আমরা আমাদের জীবন একসূত্রে বাঁধছি এবং একসঙ্গে একটি সুন্দর অধ্যায়ের সূচনা করছি।

জেফার ও রাফসানের দীর্ঘদিনের বন্ধুত্ব। সেই বন্ধুত্ব থেকেই একে অপরকে জানাশোনা। সেই জানাশোনা থেকেই বিয়ের সিদ্ধান্ত।

রাফসান-জেফারের প্রেমের গুঞ্জন শুরু হয় বছরখানেক আগে। মূলত রাফসানের সংসার ভাঙার খবর প্রকাশ্যে আসার পরই এটা চর্চায় আসে। এরপর বিভিন্ন সময়ে তাদের একসঙ্গে দেশে ও দেশের বাইরে ঘুরতে দেখা যায়।

গেল বছরের মাঝামাঝিতে থাইল্যান্ডে তাদের একসঙ্গে দেখা যায়। ব্যাংককের সিয়াম প্যারাগন শপিংমলে বিখ্যাত পেরি পেরি ফুডশপের ভেতরে দুজনের কিছু ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সে সময় থেকেই তাদের সম্পর্কের গুঞ্জন বেশ জোরালো হয়। এরপর এক সাক্ষাৎকারে রাফসানের সঙ্গে সম্পর্ক নিয়ে জানতে চাইলে তিনি জানান, তাদের দুজনকে নিয়ে যে গুঞ্জন চলছে, সেসব বিষয়ে তাঁর কিছুই বলার নেই।

সে সময় জেফার আরও জানান, বিয়ে না করলেও মানুষ ইতোমধ্যে তাঁর ব্যক্তিগত জীবন, বিয়ে ও সম্পর্ক নিয়ে নানা মন্তব্য করছেন। এরপর তিনি বলেন, আমার বিয়ে-বাচ্চা সব নেটিজেনরা হওয়াই দিচ্ছে। এসব বিষয়ে আমার আর কিছু বলার নেই। তাদের যা ইচ্ছা বলুক, যা ইচ্ছা ভাবুক। জেফার সে সময় আরও বলেন, আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে কোনো কিছুই শেয়ার করতে পছন্দ করি না।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘পরিস্থিতি খুবই ভয়াবহ, কিছুই খেতে পারছি না, চুলাও জ্বলছে না’

বিয়ের ছবি প্রকাশ করে যা জানালেন জেফার-রাফসান

আপডেট সময় ০৫:২২:১২ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬