ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজধানীর মিরপুরে নেশার সুযোগ না দেয়ায় দলবল নিয়ে হামলা!

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর মিরপুর-২ নম্বরে টপ ম্যান ফেব্রিক্স অ্যান্ড টেইলার্সের ম্যানেজার মিল্টল চৌধুরী। থাকেন পাশের একটি বাসার চিলেকোঠায়। স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান হিরু ও হাসান তার দোকানে এসে বাসার চাবি চান। বাসার চাবি দিতে অস্বীকার করলে দলবল নিয়ে হামলা এবং দোকানের মালামাল ভাঙচুরের অভিযোগ করেছেন মিল্টন। এবিষয়ে মিরপুর মডেল থানায় দুজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন তিনি।

মিল্টন জানান, শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান হিরু (৩৪) ও হাসান (৩৬) তার দোকানে আসেন এবং তার বাসার চাবি চান। এসময় তিনি চাবি দিকে অস্বীকার করেন। পরে ওইদিন বিকেল ৩টার দিকে দোকানে ঢুকে মিজানুর রহমান হিরু ও হাসান মিল্টনের উপর হামলা চালান। পাশাপাশি দোকানে ভাঙচুর চালিয়ে দুই লাখ টাকার মালামাল নষ্ট করে বলে দাবি ভুক্তভোগীর।

মিল্টন চৌধুরী দৈনিক আকাশকে বলেন, ‘আমি, আমার ভগ্নিপতি দোকানের পাশের একটি বাসার চিলেকোঠায় থাকি। আমার দোকানের স্টাফরাও সেখানেই থাকে। গত শুক্রবার মিজানুর রহমান হিরু ও হাসান নেশা করার জন্য আমার বাসার চাবি চায়। আমি বাড়িওয়ালার অনুমতি ছাড়া চাবি দিতে না চাইলে পরে এসে আমার উপর হামলা করে।‘

মিল্টন বলেন, ‘দোকানে ক্যাশ টেবিলে ও অন্যান্য মালামাল ভাঙচুর করে প্রায় দুই লাখ টাকার ক্ষতি করেছে। আমি এবিষয়ে কোনো মামলা করলে তারা আমাদের মিরপুর এলাকায় থাকতে দেবে না, আমাকে আর আমার ভগ্নিপতিকে মেরে ফেলবে বলে হুমকিও দিয়ে গেছে।‘

তিনি আরও অভিযোগ করেন, মামলার দুই আসামি এমন ঘটনা স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে আগেও ঘটিয়েছেন।

এবিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শন (এসআই) মেহেদী হাসান দৈনিক আকাশকে বলেন, ‘মামলাটি তদন্তাধীন আছে, ভুক্তভোগী আঘাতপ্রাপ্ত হয়েছেন, তারা মেডিকেল সনদ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে। আগামী পলাতক আছে, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।‘

মিরপুর মডেল পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান মামলাটি তদন্তাধীন রয়েছে বলে জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

বিরতির পর নতুন রূপ নিয়ে ফিরছেন রাইমা সেন

রাজধানীর মিরপুরে নেশার সুযোগ না দেয়ায় দলবল নিয়ে হামলা!

আপডেট সময় ০৫:৫৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২০