ঢাকা ১১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হিংসা-বিদ্বেষ অহংকার পরিহার করুন: হাসান সরকার

আকাশ জাতীয় ডেস্ক: 

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি সাবেক এমপি মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, এমন একটি সময়ে আমাদের মাঝে পবিত্র মাহে রমজান মাস হাজির হয়েছে যখন লকডাউনে মানুষ কর্মহীন অসহায় হয়ে পড়েছেন। সমাজের সামর্থ্যবানদের জন্য এই সময়ে দান-খয়রাত করে অধিক নেকি হাসিলের একটি উত্তম সুযোগ এসেছে।

তিনি জানান, যারা রমজান মাস পেয়েও গোনাহ মাফি ও অধিক নেকি হাসিলের এই সুযোগ গ্রহণ করেননি তারা খুবই দুর্ভাগ্য। হিংসা-বিদ্বেষ, অহংকার পরিহার করে দলমত নির্বিশেষে সব শ্রেণির অসহায় মানুষের পাশে দাঁড়ান।

রোববার গাজীপুর মহানগরের সালনা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ময়দানে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

হাসান উদ্দিন সরকার ও মহাননগর বিএনপির সাধারণ সম্পাদক মো. সোহরাব উদ্দিন রোববার মেট্রো সদর থানার ১৯, ২১, ২২ ও ২৪ নম্বর ওয়ার্ডের পৃথক চারটি স্পটে মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন।

তাদের সঙ্গে ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি অধ্যাপক সিরাজুল হক মোল্লা, যুগ্ম-সম্পাদক আবদুস সালাম, মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম টুটুল প্রমুখ।

হাসান সরকার বলেন, রাজনীতি ব্যবসার জন্য নয়, রাজনীতি মানুষের কল্যাণের জন্য। যারা রাজনীতিকে ব্যবসা হিসেবে নিয়েছেন, তারা এর ফল ভোগ করবেন।

তিনি বলেন, আওয়ামী লীগ ও বিএনপির ত্রাণ বিতরণের মধ্যে পার্থক্য হল আমরা দলীয় বিবেচনায় ত্রাণ বিতরণ করি না। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, দল, মত নির্বিশেষে যার প্রয়োজন তাকেই ত্রাণ দিতে হবে।

সালনা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ময়দানে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহীন আলম, আবদুস সাত্তার, মুক্তিযোদ্ধা আফিজ উদ্দিন, আব্দুল হালিম, ইসমাইল হোসেন, হাজী জুলহাস, জসিম উদ্দিন, সিদ্দিকুর রহমান প্রমুখ।

বাংলাবাজার জাঙ্গালিয়াপাড়ায় শিশু-কিশোর একাডেমি মাঠে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সালাহ উদ্দিন, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, খন্দকার বিল্লাল হোসেন, সাবেক কাউন্সিলর ছবদের হাসান, আব্দুর রহমান মেম্বার প্রমুখ।

ভানুয়া ঈদগাহ মাঠে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জইন উদ্দিন মোড়ল, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন তালুকদার প্রমুখ।

রসুলপুর (জুলারপাড়) সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শরিফ সরকারের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল হালিম, ইসমাইল হোসেন, জহিরুল ইসলাম সবুজ, খলিলুর রহমান, বিল্লাল হোসেন, আতাউর রহমান, রফিকুল ইসলাম প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

হিংসা-বিদ্বেষ অহংকার পরিহার করুন: হাসান সরকার

আপডেট সময় ১১:২১:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২০