ঢাকা ০২:০২ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

একাই লড়লেন স্টোকস

অাকাশ স্পোর্টস ডেস্ক:

অধিনায়ক জো রুট ছাড়া বাকি সতীর্থরা সেভাবে দাঁড়াতে পারেননি উইকেটে। রুট নিজেও বেশিক্ষণ টিকতে পারেননি। হাফ সেঞ্চুরি (৫৯) করে ফিরেছেন সাজঘরে। হেডিংলি টেস্টে প্রথম দিনে দলের এমন পরিস্থিতিতে স্রোতের বিপরীতে লড়াই করে সেঞ্চুরি তুলে নেন বেন স্টোকস (১০০)।

কিন্তু স্টোকসের সেঞ্চুরির পরও প্রথম ইনিংসে খুব বেশি দূর এগোতে পারেনি ইংল্যান্ড। ২৫৮ রানেই অলআউট হয়েছে স্বাগতিকেরা। জবাবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১ উইকেটে ১১ রান। কিয়েরন পাওয়েলকে (৫) তুলে নেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। ব্যাট করছিলেন ক্রেগ ব্রাফেট (৭*) ও ‘নাইটওয়াচম্যান’ দেবেন্দ্র বিশু (০*)।
এর আগে টেস্ট ক্যারিয়ারে নিজের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেওয়ার আগে দুবার ‘জীবন’ পান স্টোকস। ৬ উইকেটে ১৫৮ রান নিয়ে চা-বিরতির পর ব্যাটিংয়ে নেমে বাকি ১০০ রান তুলতে ৪ উইকেট হারায় স্বাগতিকেরা। শেষ দিকে মঈন আলী (২২) ও ক্রিস ওকস (২৩) লড়াই না করলে আরও ছোট হতো ইংল্যান্ডের ইনিংস। ৪টি করে উইকেট নেন দুই ক্যারিবীয় পেসার কেমার রোচ ও শ্যানন গ্যাব্রিয়েল।

সূত্র: এএফপি

Tag :
আপলোডকারীর তথ্য

সিরিয়ায় ইসরায়েলি সামরিক অবকাঠামো নির্মাণের ঘটনায় ক্ষুব্ধ কাতার-জর্ডান

একাই লড়লেন স্টোকস

আপডেট সময় ১২:৩৫:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০১৭