ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আক্রান্ত স্বাস্থ্যকর্মীর পরিবারকে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারার হুমকি

আকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রামের পটিয়ায় করোনা আক্রান্ত এক স্বাস্থ্যকর্মী ও তাঁর পরিবারের সদস্যদের পেট্রোল দিয়ে পুড়িয়ে মারার হুমকি দিয়েছে স্থানীয়রা।

আক্রান্ত ওই ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইমারজেন্সি অ্যাটেনডেন্স পদে কর্মরত। আক্রান্ত ব্যক্তির অভিযোগ, করোনা শনাক্ত হওয়ার পর থেকে তিনি বাড়িতেই আইসোলেশনে আছেন।

এই খবরটি জানার পর গত শনিবার রাত পাশের দুটি বাড়ির লোকজন তাঁর বাড়ি লক্ষ করে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকেন। চিৎকার করে বলেন, বাড়ি থেকে তার পরিবারের কেউ বের হলেই পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে।

ঘটনা জানার পর, রোববার ওই এলাকায় যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা। তিনি জানান, ওই এলাকায় গিয়ে স্থানীয়দের বুঝিয়ে এসেছেন তিনি। যদি পেট্রোল দিয়ে পুড়িয়ে মারার অভিযোগ পাওয়া যায়, তাহলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আক্রান্ত স্বাস্থ্যকর্মীর পরিবারকে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারার হুমকি

আপডেট সময় ১১:০১:২৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০