ঢাকা ০৬:২২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কোকো ভাইয়ের অবদান আমরা ঠিকভাবে প্রকাশ করতে পারিনি: তামিম

আকাশ স্পোর্টস ডেস্ক : 

দেশের ক্রীড়া অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও সাধারণ মানুষের চোখে প্রায় আড়ালে ছিলেন প্রয়াত ক্রীড়াবিদ আরাফাত রহমান কোকো। ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের সম্মান জানাতে গঠিত আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ফাউন্ডেশন আজ ৯ জন ক্রীড়াবিদকে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড প্রদান করেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল,তিনি প্রয়াত কোকো ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে স্মৃতিচারন করেছেন।

বিসিবিতে ২০০২ থেকে ২০০৫ পর্যন্ত উপদেষ্টা পরিষদের সদস্য এবং গেমস ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন কোকো। মিরপুর স্টেডিয়ামের উন্নয়নেও তার অবদান ছিল বিশেষ উল্লেখযোগ্য।

কোকোর অবদানের কথা স্মরণ করে তামিম বলেন,’কদিন আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম তার বিষয়ে। সেখানে বলেছিলাম, সত্যি আমি দুঃখিত যে, তার বিষয়ে আমরা এত বছর তিনি এত অবদান রাখার পরও আমরা যথাযথভাবে বলতে পারিনি। অন্তত আমি তো বলতে পারিনি।’

তিনি আরও যোগ করেন,’মিরপুর স্টেডিয়াম থেকে শুরু করে তিনি অনেক কিছু করেছেন। কিন্তু খুবই দুর্ভাগ্য যে, এত বছর তিনি যে প্রশংসা পেতেন, আমরা দিতে পারিনি। এটি সত্যিই খুবই দুর্ভাগ্যজনক।’

এছাড়া তামিম নিজের এক স্মৃতি শেয়ার করেন, যেখানে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে কোকোকে নিয়ে আলাপ হয়েছিল। তিনি বলেন,’আমি তখন ম্যাডাম খালেদা জিয়ার কাছে আমার বিয়ের নিমন্ত্রণ নিয়ে গিয়েছিলাম। কথার মধ্যে কোকো ভাইয়ের কথাও এসেছিল। তিনি তখন আমাকে বলেছিলেন, দেখো, ওর বিষয়ে এখন কেউ কিছু বলে না। আমি তাকে বলেছিলাম, না, আমি বলব। তবে আনফরচুনেটলি আমি ব্যর্থ, এত বছরে তাকে যথাযথভাবে পাবলিকলি অ্যাপ্রিশিয়েট করা হয়নি। এ জন্য আমি তার পরিবারের কাছে ক্ষমা প্রার্থী।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কোকো ভাইয়ের অবদান আমরা ঠিকভাবে প্রকাশ করতে পারিনি: তামিম

আপডেট সময় ১১:০৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬