ঢাকা ১২:৫১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

তমার খোলা চিঠি, ‘ভালোবাসার মানুষ প্রতিষ্ঠিত হয়ে প্রথমে ওই মেয়েটিকেই ঠকায়’

আকাশ বিনোদন ডেস্ক : 

ছোটপর্দার নিয়মিত মুখ অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরা শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় আত্মহত্যা করেন। এদিন সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন আলভী।

ইকরার আত্মহত্যার খবর সামনে আসার পর শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। খবরটি প্রকাশের পর থেকেই নেটিজেনরা সামাজিক মাধ্যমে শোকপ্রকাশ করছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবার ইকরাকে উদ্দেশ্য করে ফেসবুকে খোলাচিঠি লিখেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা।

দাম্পত্য জীবনে তারকা খ্যাতির আড়ালে ভালোবাসা না অবহেলা? কেন এমন জীবন বেছে নিলেন জাহের আলভীর স্ত্রী- সেই প্রশ্ন তুলেছেন ঢালিউড অভিনেত্রী। তমা লিখেছেন, ‘একটা মেয়ে যখন কাউকে ভালোবাসে সে তার ভালোবাসার মানুষটার শূন্য পকেট হলেও তাকে ভালোবাসে। তার পাশে থাকে, তার সাহস জোগায়, জীবনে অনেক দূর এগিয়ে যেতে উৎসাহ দেয়, পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করে কিন্তু ভালোবাসার মানুষটার হাত ছাড়ে না।’

কিন্তু সেই মানুষটির জীবনে সফলতা এলে সবার প্রথমে ভালোবাসার মানুষটিকে ঠকায় বলে মনে করেন তমা। অভিনেত্রী লেখেন, ‘আর সেই মানুষটা যখনই জীবনে সফলতা পায়, পূর্ণতা পায়, প্রতিষ্ঠিত হয় সবার প্রথম ওই মেয়েটাকেই ঠকায়, প্রতারণা করে, অবহেলা করে, কষ্ট দেয়, তুচ্ছ তাচ্ছিল্য করে, প্রতিনিয়ত মানুষিক যন্ত্রণা দেয়।’

তমা আরও লেখেন, ‘একটা মেয়ে সব মেনে নিতে পারে, সহ্য করতে পারে; কিন্তু তার ভালোবাসার মানুষের এই বদলে যাওয়া চেহারা মানতে পারে না, তখন জীবনটা অর্থহীন হয়ে যায়, নিজের কাছে জীবনের কাছে সে হেরে যায়। সবকিছু থেকে নিজেকে মুক্ত করে ওই মানুষটাকে মুক্তি দিয়ে সবার থেকে দূরে চলে যায়।’

‘যদিও এই চলে যাওয়াতে ওই মানুষটার জীবন থেমে থাকে না, কোনো উপলব্ধি হয় কিনা তাও আমার জানা নেই। শুধু এটুকু বলতে পারি মেয়েটা বেঁচে থেকে যে যন্ত্রণা বয়ে বেড়াচ্ছিল হয়তো তার থেকে একটু কম যন্ত্রণার জায়গা সে খুঁজে নিয়েছে,’ যোগ করেন তমা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তমার খোলা চিঠি, ‘ভালোবাসার মানুষ প্রতিষ্ঠিত হয়ে প্রথমে ওই মেয়েটিকেই ঠকায়’

আপডেট সময় ০৭:২৫:২৭ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬