ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘মা’ দিবসে মা-বাবাকে রক্তাক্ত জখম করল পুত্র

আকাশ জাতীয় ডেস্ক:

বিশ্ব ‘মা’ দিবসে মাদক সেবনকারী পুত্রের লাঠির আঘাতে রক্তাক্ত জখম হয়েছে মা-বাবা। রবিবার সন্ধ্যায় ঝালকাঠির রাজাপুর উপজেলার কাঠিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, মোঃ ইসমাইল আকন (৫২) ও মোসাঃ রোকেয়া বেগম (৪৬)। ঘটনার পর থেকে জুয়াড়ী মাহফুজ পলাতক রয়েছে।

এলাকাবাসি ও পুলিশ জানায়, রবিবার সন্ধ্যায় মাহফুজ জুয়া খেলার একটি কোড ও গুটি নিয়ে তার বাড়িতে রাখে। মাহফুজের বাবা ইসমাইল আকন বিষয়টি দেখে ফেলে। পরে ঐ জুয়ার কোড ও গুটি ঘর থেকে ফেলে দিতে চাইলে মাহফুজ বাঁধা দেয়।

একপর্যায়ে বাবা-ছেলের মধ্যে বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডার একপর্যায়ে মাহফুজ ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে বাবার মাথায় আঘাত করে। এ সময় মাহফুজের মা রোকেয়া বেগম ছুটে আসলে তারও মাথায় আঘাত করে সে। এতে দুজনই রক্তাক্ত জখম হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশালে পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা আবুল খায়ের মাহমুদ জানান, দু’জনের মধ্যে মাহফুজের মা রোকেয়া বেগমের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিসার জন্য তাদেরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, জুয়াড়ী মাহফুজ এলাকায় চিহ্নিত মাদকসেবী ও মাদক বিক্রেতা। সব রকম অপরাধের সাথে মাহফুজ জড়িত। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘মা’ দিবসে মা-বাবাকে রক্তাক্ত জখম করল পুত্র

আপডেট সময় ১১:১৫:২১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০