ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনা চিকিৎসায় বিশ্বে প্রথম রেমডেসিভির উৎপাদন করল বাংলাদেশ

আকাশ জাতীয় ডেস্ক:

করোনা চিকিৎসায় তুলনামূলক বেশি কার্যকর ওষুধ বলে স্বীকৃত রেমডেসিভির উৎপাদন করেছে বাংলাদেশ। দেশীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড উৎপাদন শেষে সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। চূড়ান্ত যাচাই শেষে হাসপাতালগুলোতে পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর।

করোনাভাইরাস প্রতিরোধে শতভাগ কার্যকর ওষুধের দেখা মেলেনি এখনও। বিশ্বজুড়ে গবেষণা বলছে, কোভিড ১৯ উপশমে তুলনামূলক ভালো অ্যান্টিভাইরাল রেমডেসিভির।

বিশ্বে প্রথম ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিসেবে জেনেরিক গ্রুপের রেমডেসিভির উৎপাদন করেছে এসকেএফ। এর বাণিজ্যিক নাম ‘রেমিভির’। এসকেএফ জানিয়েছে, বিধি অনুযায়ী নমুনা ওষুধ প্রশাসন অধিদপ্তরের অধীনস্থ ন্যাশনাল কন্ট্রোল ল্যাবরেটরিতে জমা দেওয়া হবে এবং ছাড়পত্র ও বাজারজাতের অনুমতি পেলেই বিতরণ শুরু হবে। ওষুধের মূল উপাদান সরবরাহকারীদের সঙ্গে চুক্তি হয়েছে এবং পর্যাপ্ত কাঁচামাল প্রস্তুত আছে বলেও জানায় প্রতিষ্ঠানটি।

এসকেএফ’র বিপণন ও বিক্রয় পরিচালক ডা. মুজাহিদুল ইসলাম বলেন, বিশ্বে প্রথম রেমডেসিভির ম্যানুফেকচারিংয়ের সব ধাপ শেষ করেছি। হাসপাতালগুলোতে দেয়ার আগে একটা প্রসেস আছে, সেটা শেষ হলেই আমরা দিতে পারবো।

চূড়ান্ত পরীক্ষা শেষে ব্যবহারের অনুমতি দেয়ার কথা জানিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর।

ওষুধ প্রশাসন অধিদপ্তর মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান বলেন, এটি আমাদের সরকার থেকে ওষুধ প্রশাসন অধিদপ্তরসহ সবাই এক জোটে হয়ে কাজ করে প্রস্তুত করে রাখছি।

এমন ওষুধ দেশে উৎপাদন যুগান্তকারী মন্তব্য করে বিশেষজ্ঞরা বলছেন, প্রয়োজনে এ নিয়ে আরো গবেষণা করতে হবে।

এসকেএফ-এর পাশাপাশি বেক্সিমকো, ইনসেপটা স্কয়ারসহ আরো আটটি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে রেমিসিভির উৎপাদনে অনুমতি দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনা চিকিৎসায় বিশ্বে প্রথম রেমডেসিভির উৎপাদন করল বাংলাদেশ

আপডেট সময় ০৩:১৫:২৩ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০