ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টিসিবির তেল কালোবাজারে, সাবেক ছাত্রলীগ নেতা আটক

আকাশ জাতীয় ডেস্ক:

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ টিসিবি থেকে উত্তোলন করা সয়াবিন তেল কালোবাজারে বিক্রির সময় এক ডিলারকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার নাম আইনুল ইসলাম। তিনি মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি বলে জানা গেছে।

শুক্রবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে ১২০ লিটার জব্দ করা হয়।

জানা যায়, ‘সিরাজ এন্টারপ্রাইজ’ নামে এক ডিলার টিসিবি থেকে আজ ছয় হাজার লিটার তেল সংগ্রহ করে। এসব তেল ট্রাক সেলের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ন্যায্য মূল্যে বিক্রির কথা ছিল। কিন্তু ডিলার এসব সয়াবিন তেল কালোবাজারে বিক্রি করছিল। র‌্যাবের একটি দল বিষয়টি জানতে পেরে অভিযানে নামে। পরে ১২০ লিটার সয়াবিন তেলসহ ডিলার আইনুলকে গ্রেপ্তার করে।

জানা গেছে, মোহাম্মদপুরে সাধারণ মানুষের মধ্যে ন্যায্যমূল্যে টিসিবির পণ্য বিক্রির জন্য লাইসেন্সটি ছিল সিরাজুল ইসলামের নামে। তিনি মারা যাওয়ার পর তার ছেলে সাবেক ছাত্রলীগ নেতা আইনুল সেই লাইসেন্সে ব্যবসা করছেন। সরকারি বিভিন্ন পণ্য ট্রাক সেলে বিক্রি করার কথা থাকলেও প্রতিষ্ঠানটি প্রায় তা করত না। বেশি লাভের আশায় এসব পণ্য কালোবাজারে বিক্রি করত। এমন খবরে আজ অভিযান চালিয়ে র‌্যাব তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব-২ এর অধিনায়ক লে. কর্নেল আশিক বিল্লাহ দৈনিক আকাশকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি টিসিবির ন্যায্যমূল্যের তেল খোলা বাজারে বিক্রি হচ্ছে। এমন খবরে অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে ১২০ লিটার তেল উদ্ধার করা হয়েছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

টিসিবির তেল কালোবাজারে, সাবেক ছাত্রলীগ নেতা আটক

আপডেট সময় ০৮:৩১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০