ঢাকা ১০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন ফেসবুক স্ট্যাটাসে ৯ দফার ঘোষক কাদের: ফিমেল জোন যেন ফিমেল উইংয়ের ‘টিএসসি শাখা অফিস’ না হয় ৩০০ এমপিকে হাওড় ঘুরে আসার আহ্বান নাহিদের ভয়াবহ দাবানল : ফ্রান্সে সরানো হলো ৬৩ হাজার মানুষ, স্পেনে জরুরি অবস্থা মোহাম্মদপুরে এসআইয়ের পিঠে ছুরিকাঘাত, লেগেছে ৪৩ সেলাই আসিয়ানকে আরও শক্তিশালী করতে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী ধর্মের নামে যারা বিভক্তি চায়, তারা জাতি ও ঈশ্বরের শত্রু: তথ্যমন্ত্রী স্পিকারের দায়িত্বে কায়সার কামাল বিনিয়োগনির্ভর উৎপাদন ও কর্মসংস্থানই বাংলাদেশের পরবর্তী প্রবৃদ্ধির চাবিকাঠি: তিতুমীর মাফিয়া আমলে নির্বাচিত হলেও সাহাবুদ্দিনের বর্তমান সরকারের প্রতি শ্রদ্ধা ছিল: স্পিকার

রাজধানীতে ভিক্ষুকের হাতে ভিক্ষুক খুন

অাকাশ নিউজ ডেস্ক:

রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনের এক নং প্লাটফর্মের উপরে নাজমুল (২০) নামের এক ভিক্ষুকের ছুরিকাঘাতে রাবেয়া (২৫) নামের এক নারী ভিক্ষুকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটেছে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে আসা অপর ভিক্ষুক স্বপ্না ও শাওন জানায়, বেলা ১২টার দিকে স্টেশনের উপরে ঝগড়া ওই দুজনের মধ্যে। একপর্যায়ে রাবেয়ার পেটে ছুরিকাঘাত করে নাজমুল।

স্বপ্না আরও জানায়, রাবেয়াকে ছুরি মারার পর লোকজন এগিয়ে আসলে তাদেরকেও ছুরি মারতে তেড়ে আসে নাজমুল। এবং বলে আমার বৌকে আমি মেরেছি তোদের কি। পরে লোকজন তাকে উত্তম-মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে।

ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর জানায়, নাজমুল নামের এক ভিক্ষুক গত দুই মাস আগে মাজারকে সাক্ষী রেখে বিয়ে করে রাবেয়াকে। ঝগড়ার একপর্যায়ে রাবেয়াকে সে ছুরিকাঘাত করে। নাজমুলকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

রাজধানীতে ভিক্ষুকের হাতে ভিক্ষুক খুন

আপডেট সময় ০৪:৫৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০১৭