ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৭ এপ্রিল দেশে করোনা রোগী ছিল ১৬৪, ৭ মে ১২ হাজার ৪২৫ জন

আকাশ জাতীয় ডেস্ক:

গত ৭ এপ্রিল বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল মাত্র ১৬৪ জন। আর এক মাসের ব্যবধানে ৭ মে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৪২৫ জনে। একমাসে করোনা রোগী বেড়েছে ১২ হাজার ২৬১ জন।

গত ৭ এপ্রিল করোনায় আক্রান্ত হয় ৪১ জন এবং মারা যায় ৫ জন। এদিকে, বৃহস্পতিবার (৭ মে) দেশে করোনা শনাক্ত হয়েছে ৭০৬ জনের। এছাড়া গতকাল বুধবার করোনা আক্রান্তের সংখ্যা ৭৯০ জন। এখন পর্যন্ত একদিনে এটাই সর্বোচ্চ সংখ্যক শনাক্ত হওয়া রোগী।

গত ৭ এপ্রিল দেশে করোনায় সংক্রমণ হয়ে মারা গেছেন ৫ আর মোট ছিল ১৭ জন। ৭ মে করোনায় সংক্রমণ হয়ে মারা গেছেন ১৩ জন। এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ১৯৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হওয়ার সংখ্যা ১৯১০ জন।

করোনাভাইরাসে আক্রান্তের মধ্যে ৬৮ শতাংশ পুরুষ এবং ৩২ শতাংশ নারী। মৃতদের মধ্যে ৭৩ শতাংশ পুরুষ এবং ২৭ শতাংশ নারী। যারা মারা গেছে তাদের মধ্যে ষাটোর্ধ বয়সের ছিলেন ৪২ শতাংশ, ৫১ থেকে ৬০ বছর বয়সী ছিলেন ২৭ শতাংশ। এছাড়া, ৪১-৫০ বছর বয়সী ১৯ শতাংশ, ৩১-৪০ বছর বয়সী সাত শতাংশ, ২১-৩০ বছর বয়সী তিন শতাংশ এবং ১০ বছরের নিচে দুই শতাংশ মারা গেছেন।

করোনা ভাইরাস শনাক্ত হওয়া মানুষের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ঢাকা বিভাগে। এরপরই রয়েছে চট্টগ্রাম এবং ময়মনসিংহ বিভাগ। গত ৮ মার্চ বাংলাদেশে করোনা ভাইরাস প্রথম শনাক্ত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

৭ এপ্রিল দেশে করোনা রোগী ছিল ১৬৪, ৭ মে ১২ হাজার ৪২৫ জন

আপডেট সময় ১০:০১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০