ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ডিসিসহ ৭ কর্মকর্তা করোনায় আক্রান্ত, প্রশাসনে স্থবিরতা

আকাশ জাতীয় ডেস্ক: 

হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানসহ জেলা প্রশাসনের ৭ কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পড়েছেন। এতে প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। প্রশাসনিক কর্মকাণ্ডেও অনেকটা স্থবিরতা নেমে এসেছে।

গত ২৫ এপ্রিল অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা নাজিরের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপর আরও দু’জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সর্বশেষ গত ৪ মে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের করোনা পজিটিভ রিপোর্ট আসে। বর্তমানে তারা সবাই আইসোলেশনে আছেন।

জেলা প্রশাসক নিজ বাসভবন বাংলোতে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ ৪ জন সরকারি স্টাফ কোয়ার্টারের ডরমেটরিতে ও ২ জন আছেন সার্কিট হাউসে। আক্রান্তদের সবাই মাঠপর্যায়ে কর্মরত ছিলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অমিতাভ পরাগ তালুকদার জানান, কর্মকর্তারা করোনা আক্রান্ত হলেও প্রশাসনিক কাজ-কর্মে এর কোনো প্রভাব পড়েনি। জেলা প্রশাসকসহ আক্রান্ত কর্মকর্তারা আইসোলেশনে থেকেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে, টেলিফোনে ও অনলাইনে প্রয়োজনীয় দিকনির্দেশনাসহ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

প্রশাসনিক কর্মকর্তারা করোনা আক্রান্ত হওয়ার খবরে জেলা প্রশাসকের কার্যালয়ে লোকজনের যাতায়াত অনেক কমে গেছে। কার্যত লকডাউন অবস্থায়ই আছে জেলা প্রশাসকের কার্যালয়।
এ পর্যন্ত জেলায় মোট ৮৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী রয়েছেন ২৪ জন। সরকারি কর্মকর্তা-কর্মচারী ১০ জন এবং বাকিরা অন্যান্য শ্রেণি-পেশার মানুষ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ডিসিসহ ৭ কর্মকর্তা করোনায় আক্রান্ত, প্রশাসনে স্থবিরতা

আপডেট সময় ০৭:৫৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০