ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঈদের পর মাদ্রাসা খুলে দেয়ার আহ্বান আল্লামা মাসঊদের

আকাশ জাতীয় ডেস্ক:

মসজিদের মতো দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠানও খুলে দেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

তিনি বলেন, আমি সীমিত আকারে হলেও মসজিদ খুলে দেয়ার আহ্বান জানিয়েছিলাম। মসজিদের দ্বার উন্মুক্ত করে দেয়ায় সরকারের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। মসজিদের মতোই দেশের শিক্ষাপ্রতিষ্ঠানসহ কওমি মাদ্রাসাগুলো খুলে দেয়ার আহ্বান জানাচ্ছি।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এ আহ্বান জানান।

দেশের দ্বীনদরদি মুসল্লিদের উদ্দেশে তিনি বলেন, মসজিদ খুলে দেয়ায় আমাদের যেমন আনন্দ হচ্ছে তেমনি আমাদের অসতর্কতায় যেনো করোনা ছড়িয়ে না যায়। আমরা সতর্ক থাকব। স্বাস্থ্যবিধি মেনেই মসজিদে যাবো ইনশাআল্লাহ। দেশ ও মানুষের স্বার্থে আমরা কিছুতেই অসতর্ক হবো না।

আল্লামা মাসঊদ বলেন, স্বাস্থ্যবিধি মেনে মাদ্রাসা পরিচালনা করা কঠিন কিছু নয়। সতর্ক থেকে মাদ্রাসা পরিচালনা করা সম্ভব। কারণ মাদ্রাসা বেশির ভাগ ছাত্র আবাসিক থাকে। রাস্তায় বের হয় না। সুতরাং মাদ্রাসা শিক্ষার্থীরা ঝুঁকিমুক্তই পড়ালেখা করতে পারবে বলে আমরা মনে করি।

কওমি মাদ্রাসা পড়ালেখা শুরু হলে দেশের জন্যই মঙ্গল হবে বলে মন্তব্য করেন ফরীদ উদ্দীন মাসঊদ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঈদের পর মাদ্রাসা খুলে দেয়ার আহ্বান আল্লামা মাসঊদের

আপডেট সময় ০৪:৫৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০