ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দেশে প্রথমবারের মতো প্লাজমা থেরাপি প্রয়োগ

আকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশে প্রথমবারের মতো কোভিড-১৯ চিকিৎসায় কনভালসেন্ট প্লাজমা থেরাপি প্রয়োগ করেছে এভারকেয়ার হসপিটাল ঢাকা।

প্রসঙ্গত, প্লাজমা থেরাপি একটি আশা জাগানো রিসার্চ ট্রিটমেন্ট, যা সাম্প্রতিক সময়ে উন্নত বিশ্বের অনেক দেশে সফলভাবে চালু হয়েছে।

এভারকেয়ার হসপিটাল ঢাকা’র হেমাটোলজি অ্যান্ড স্টেম সেল ট্রান্সপ্লান্ট বিভাগের কোঅর্ডিনেটর ও সিনিয়র কনসালটেন্ট ডাঃ আবু জাফর মোহাম্মদ সালেহ বলেন, “কোভিড-১৯-এ আক্রান্ত সিরিয়াস রোগীদের আইসিইউ-তে নেয়া হচ্ছে এবং ভেন্টিলেটরসহ আরও অনেক সাপোর্ট সিস্টেমের প্রয়োজন হচ্ছে। নিয়মিত অন্যান্য চিকিৎসার পাশাপাশি কোভিড-১৯’র সাথে লড়াইয়ের জন্য বিশ্বজুড়ে চলছে হাজারো গবেষণা; যার মধ্যে অন্যতম কার্যকরী একটি ট্রিটমেন্ট হচ্ছে প্লাজমা কনভালসেন্ট থেরাপি।”

তিনি আরও বলেন, “কোভিড আক্রান্ত রোগীদের ৯৭-৯৮% সুস্থ হয়ে যান কারন তাদের শরীরে ভাইরাস প্রতিরোধক এন্টিবডি তৈরি হয়ে যায় যা রক্তের প্লাজমায় থাকে। কোভিড সুস্থ রোগীর দেহ থেকে প্লাজমা সংগ্রহ করে গুরুতর আক্রান্ত অন্য রোগীর দেহে সঞ্চালনের মাধ্যমে তাদের বহুলংশকেই সারিয়ে তোলা সম্ভব”

এই ট্রিটমেন্টের সম্ভাবনা ব্যাপক এবং ট্রিটমেন্টের পর রোগী পর্যবেক্ষণে আছেন বলে ডাঃ সালেহ জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দেশে প্রথমবারের মতো প্লাজমা থেরাপি প্রয়োগ

আপডেট সময় ১২:৪৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২০