ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার: প্রধানমন্ত্রী বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার কালেমা লেখা পতাকায় জঙ্গি নাটক তৈরির ষড়যন্ত্র চলছে সরকারকে সতর্ক থাকার পরামর্শ ফয়জুল করিমের খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার : মাহদী আমিন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশঙ্কা, করোনার ভ্যাকসিন হয়তো কোনো দিনই বের হবে না!

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

প্রায় পাঁচ মাস অতিক্রান্ত হতে চলেছে, এখনও বিশ্বজুড়ে দাপট দেখাচ্ছে করোনাভাইরাস। কমপক্ষে ১০০টির বেশি ভ্যাকসিন ট্রায়ালের জন্য দেওয়া হয়েছে এবং কয়েকটির হিউম্যান ট্রায়ালও হয়েছে, কিন্তু করোনাভাইরাস রোধে এখন পর্যন্ত নির্দিষ্ট কোন ভ্যাকসিন বের হয়নি। এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশঙ্কা, করোনার ভ্যাকসিন হয়তো কোনো দিনই বের হবে না! খবর টাইমস অব ইন্ডিয়ার।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনাভাইরাস বিশেষজ্ঞের মতে, কিছু ভাইরাস এখনো রয়েছে যাদের ভ্যাকসিন নেই। তাদের ভ্যাকসিন যেকোনো দিন বেরোবে তা আমরা এখন থেকেই বলতে পারি না। এই জিনিস করোনাভাইরাসের ক্ষেত্রেও হতে পারে। ভ্যাকসিন যদি না বের হয় তাহলে সেটাই হবে পরিস্থিতির জন্য সবচেয়ে খারাপ অবস্থা। তাদের তরফে আরও জানানো হয়, এইডস রোগের জন্য কমপক্ষে ৩০ কোটি লোকের প্রাণহানি হয়েছে গত চার যুগ ধরে। কিন্তু এখনো এর কোন ভ্যাকসিন বের হয়নি। একই ঘটনা ঘটতে পারে করোনাভাইরাসের ক্ষেত্রেও।

তবে আশার খবর একটাই, ভ্যাকসিন আবিষ্কার করার আশা এখনও গবেষকরা ছেড়ে দেননি। যেহেতু করোনাভাইরাস ডেঙ্গু বা এইচআইভি-র মতো বংশবিস্তার করে নিজের গঠন বদল করে না, তাই এই রোগের ভ্যাকসিন আবিষ্কার হওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে। যদিও সেই প্রক্রিয়াটা অনেকটাই দীর্ঘ। খুব শিগগির সেটা হওয়ার নয় বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। যদিও আমেরিকার সংক্রামক ব্যাধির গবেষণার জন্য প্রসিদ্দ প্রতিষ্ঠানের এনআইএআইডি-র ডিরেক্টর আন্টনি ফোসির আশা, আগামী ১৮ মাসের মধ্যে করোনার ভ্যাকসিন চলে আসবে বাজারে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশঙ্কা, করোনার ভ্যাকসিন হয়তো কোনো দিনই বের হবে না!

আপডেট সময় ০৮:৫৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০