ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৩০ জন নেট বোলারের পাশে দাঁড়ালেন মুশফিক

আকাশ স্পোর্টস ডেস্ক:

প্রাণঘাতি করোনাভাইরাসের প্রকোপের মাঝে সহায়তার হাত বাড়িয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা। সম্মিলিতভাবে সহায়তার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগও নিয়েছেন তারা।

এবার নেট বোলারদের সাহায্যে এগিয়ে এসেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। নেট বোলারদের দায়িত্বে থাকা রাকিবুল ইসলামের কাছে সম্প্রতি অন্যান্য নেট বোলারদের খোঁজখবর নেন তিনি। তাদের একটি তালিকাও করতে বলেন মুশফিক। কারণ সকলকে আর্থিক সহায়তার করার সিদ্বান্ত নেন তিনি।

এ ব্যাপারে রাকিবুল বলেছেন, ‘কিছুদিন আগে মুশফিক ভাই আমাকে জিজ্ঞাসা করেছিলেন, নেট বোলাররা কেমন আছে, কে কোথায় আছে? আমি খোঁজ খবর জানানোর পর তিনি নিজ থেকেই আমাকে একটা তালিকা করে দিতে বলেন। কারণ আর্থিক সহাতয়া করতে চাচ্ছিলেন মুশফিক।’

এ ব্যাপারে মুশফিক বলেন, ‘এটি ছোট্ট একটি উদ্যোগ। এর বেশি কিছুই না। আমি অনুরোধ করব, অন্যরাও এগিয়ে আসবে। সমাজে অনেকেরই এখন অনেক বেশি সহায়তা দরকার।’

ইতোমধ্যে জাতীয় দলের খেলোয়াড়দের সাথে এক মাসের অর্ধেক বেতন দিয়ে তহবিল গঠন, বগুড়ায় স্বাস্থ্যকর্মীদের জন্য সুরক্ষা সামগ্রী, সিনিয়র ক্রিকেটারদের সাথে একত্রে টিম বয়দের আর্থিক সহায়তা করেছেন মুশফিক। এছাড়া বাংলাদেশের পক্ষে প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করা ব্যাট নিলামে তোলার ঘোষণাও দিয়েছেন মুশফিক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

৩০ জন নেট বোলারের পাশে দাঁড়ালেন মুশফিক

আপডেট সময় ০৯:৫৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০