ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে চট্টগ্রামে ধর্ষণ মামলায় এনসিপি নেতা গ্রেফতার কে সাংবাদিক তা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

সহকর্মীর সঙ্গে পরকীয়ায় এক কর্মকর্তা বরখাস্ত

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর অঞ্চল ২-এর কর্মকর্তা মো. শাহজাহান আলী মাস্টার রোলে নিয়োগ পাওয়া এক নারীর সঙ্গে পরকীয়ার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসসিসি সচিব মো. শাহাবুদ্দিন খান স্বাক্ষরিত এক অফিস আদেশে অভিযুক্তের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। একই ঘটনায় ওই নারীকে চাকরিচ্যুত করা হয়েছে।

এ বিষয়ে ডিএসসিসি সচিব মো. শাহাবুদ্দিন খান বলেন, শৃঙ্খলা পরিপন্থী কাজ করায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এটুকুই বলা যাচ্ছে।

ডিএসসিসি সূত্র জানায়, মো. শাহজাহান আলীর অধীনে কর অঞ্চল-২ (খিলগাঁও) মাস্টার রোলে নিয়োগ পাওয়া ‘ই’ আদ্যক্ষরের এক নারী কর্মচারী কর্তব্যরত রয়েছেন। চাকরিতে স্থায়ীকরণসহ নানা প্রলোভনে তার সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন শাহজাহান আলী। এ ঘটনায় তার স্ত্রী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর পর জিডিসহ স্বামীর বিরুদ্ধে নালিশ দেন ডিএসসিসি কার্যালয়ে।

তদন্তে কর অঞ্চল ২-এ কর্মরত অন্য কর্মকর্তা-কর্মচারীসহ শাহজাহান আলী এবং মাস্টার রোলের নারীর বক্তব্য নেওয়া হয়। শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। তবে অধিকতর তদন্ত এবং আইনি প্রক্রিয়ার পর শাহজাহান আলীর বিরুদ্ধে কঠিন শাস্তি নেওয়া হতে পারে।

নগরভবন সূত্র জানায়, গত বছরের ২৭ এপ্রিল মো. শাহজাহান আলীসহ ১৬ জন কর ও উপ-কর কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেন মেয়র সাঈদ খোকন। কিন্তু ডিএসসিসির তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আনছার আলী খানের ঘনিষ্ঠজন পরিচয়ে তার ওই বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক

সহকর্মীর সঙ্গে পরকীয়ায় এক কর্মকর্তা বরখাস্ত

আপডেট সময় ০২:২৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০১৭