ঢাকা ০১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাহমুদউল্লাহ-গেইলদের স্বাক্ষরিত ব্যাট নিলামে উঠছে

আকাশ স্পোর্টস ডেস্ক: 

করোনা ভাইরাস মহামারিতে দুস্থ মানুষের দুঃখ-দুর্দশার শেষ নেই। এই সময় অসহায় মানুষের পাশে দাঁড়াতে শুরু থেকেই সচেতনতামূলক কাজ করে আসছেন অনেক ক্রীড়া ব্যক্তিত্ব, প্রতিষ্ঠান ও বিভিন্ন দল। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সও এবার এগিয়ে এসেছে।

বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে গত মৌসুমে খেলা দেশি-বিদেশি ক্রিকেটারা বিভিন্নরকম সচেতনতামূলক ভিডিও বার্তা দিচ্ছেন। করোনায় দুস্থদের পাশে দাঁড়াতে এবার ক্রিকেটারদের স্বাক্ষরিত একটি ব্যাট নিলামে তুলতে যাচ্ছে চট্টগ্রামের এই ফ্র্যাঞ্চাইজি।

সোমবার (মে ০৫) ই-কমার্স প্রতিষ্ঠান চলোসবাই.কম ওয়েবসাইটে ব্যাটটি নিলামে তোলা হবে। চ্যালেঞ্জার্সের হয়ে সর্বশেষ মৌসুমে খেলেছেন মাহমুদউল্লাহ, ক্রিস গেইল, লেন্ডন সিমন্স, ইমরুল কায়েস, লিয়াম প্লাঙ্কেটরা। নিলামে তোলা ব্যাটে দলের প্রত্যেক ক্রিকেটারদের স্বাক্ষর রয়েছে। নিলাম শেষ হবে আগামী ১৫ মে।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলের প্রধান নির্বাহী সৈয়দ ইয়াসির আলম বলেছেন, ‘আমাদের দলে গেইল, মাহমুদউল্লাহর মতো ক্রিকেটাররা খেলেছেন। দলের ২০ জন তারকা ক্রিকেটারের স্বাক্ষর রয়েছে ব্যাটটিতে। তাই আমরা চিন্তা করলাম ব্যাট নিলামে দেওয়ার। ব্যাট বিক্রির পুরো টাকা নিম্ন আয়ের মানুষদের স্বাস্থ্যসেবার জন্য খরচ করা হবে।’

করোনার এই কঠিন সময়ে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা নানাভবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সাকিব আল হাসান, সৌম্য সরকার, তাসকিন আহমেদরা ইতিমধ্যে তাদের কাছে থাকা সেরা ক্রিকেটীয় স্মারক নিলামে বিক্রি করে দিয়েছেন। বিপিএলের দলগুলোর মধ্যে এবার প্রথম এগিয়ে এসেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মাহমুদউল্লাহ-গেইলদের স্বাক্ষরিত ব্যাট নিলামে উঠছে

আপডেট সময় ০৯:০০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০