ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঢাবিতে করোনা ল্যাব, দিনে হবে ৪০০ পরীক্ষা

আকাশ জাতীয় ডেস্ক:

নভেল করোনাভাইরাস তথা কোভিড-১৯ এর নমুনা পরীক্ষার জন্য একটি ল্যাব স্থাপন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। প্রতিদিন এই ল্যাবে চারশ জনের নমুনা পরীক্ষা করা যাবে বলে জানিয়েছে ঢাবি কর্তৃপক্ষ।

ঢাবির সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়ন্সেস ভবনে মঙ্গলবার উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই ল্যাবের উদ্বোধন করেছেন।

ল্যাবটি পরিদর্শন শেষে ঢাবি উপাচার্য যারা এটির প্রতিষ্ঠা ও পরিচালনায় এগিয়ে এসেছেন তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একইসঙ্গে ল্যাবটি পরিচালনায় সংশ্লিষ্টদের সব ধরণের ঝুঁকি নিরসন বা নিরাপত্তা সংরক্ষনের প্রতি যত্নশীল থাকতেও অনুরোধ করেন তিনি।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় করোনাভাইরাস রেসপন্স টেকনিক্যাল কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. শরীফ আখতারুজ্জামান, সেন্টার ফর এ্যাডভান্সড রিসার্চ ইন সায়ন্সেসের পরিচালক অধ্যাপক ড. এম এ মালেক, চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক ড. শাহরিয়ার নবী, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জবা ইসলাম সিরাজ, অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমান, জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামূল হক ভূইয়া, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মামুন আহমেদ, সংশ্লিষ্ট কমিটির সদস্যবৃন্দ এবং সেন্টার ফর এ্যাডভান্সড রিসার্চ ইন সায়ন্সেসের গবেষকরা উপস্থিত ছিলেন।

ঢাবি কর্তৃপক্ষের তথ্য অনুসারে, এই ল্যাবে প্রতিদিন প্রায় চারশ নমুনা পরীক্ষা করা যাবে। এছাড়া এই ল্যাবটিকে আরও পূণর্বিন্যাস ও সমৃদ্ধ করে ভাইরোলজি সংক্রান্ত উচ্চতর গবেষণা কর্মকাণ্ড পরিচালনার চিন্তা রয়েছে কর্তৃপক্ষের।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঢাবিতে করোনা ল্যাব, দিনে হবে ৪০০ পরীক্ষা

আপডেট সময় ০৮:২৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০