ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাসে ১০ কর্মদিবসের বেশি প্রণোদনা ভাতা পাবেন না ব্যাংকাররা

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনা ভাইরাসের (কোভিড-১৯) কারণে সীমিত আকারে চালু থাকা ব্যাংকিং কার্যক্রমে নিয়োজিত কর্মকর্তারা সারামাস দায়িত্ব পালন করলেও ১০ দিনের বেশি প্রণোদনা ভাতা পাবেন না। অতিরিক্ত সময় ব্যাংকে উপস্থিত হওয়ার জন্য নিয়মিত বেতনের অতিরিক্ত যাতায়াত ভাতা পাবেন।

মঙ্গলবার (৫ মে) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, ব্যাংকে কর্মরত কর্মকর্তা-কর্মচারী যারা সরকার ঘোষিত সাধারণ ছুটিকালীন ব্যাংকে গিয়ে ব্যাংকিং কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে দায়িত্ব পালন করেছেন বা করছেন তারা বিশেষ প্রণোদনা ভাতা প্রাপ্য হবেন। সাধারণ ছুটিকালীন কর্মকর্তা-কর্মচারীরা কমপক্ষে ১০ কার্যদিবস ব্যাংকে গিয়ে কর্মরত থাকলে তা পূর্ণমাস হিসেবে গণ্য হবে। তবে ১০ কার্যদিবসের কম ব্যাংকে উপস্থিত হয়ে কর্মরত থাকলে সেক্ষেত্রে আনুপাতিক হারে ভাতা প্রাপ্য হবেন। ব্যাংকের স্থায়ী, অস্থায়ী ও চুক্তিভিত্তিক সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা এ সুবিধায় অন্তর্ভুক্ত হবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সাধারণ ছুটিকালীন কর্মকর্তা-কর্মচারীরা দশ কর্মদিবসের বেশি ব্যাংকে উপস্থিত থাকলেও তিনি একমাসের সমপরিমাণ বিশেষ ভাতার বেশি পাবেন না। তবে দশ কার্যদিবসের কম উপস্থিত থাকলে আনুপাতিক হারে উক্ত ভাতা প্রাপ্য হবেন।

নির্ধারিত রাস্টারিং ডিউটি কিংবা ব্যাংকের প্রয়োজনে দশ কার্যদিবসের বেশি স্বশরীরে দশ কার্যদিবসের পরবর্তী কার্যদিবসগুলোর জন্য ব্যাংকের নিজস্ব নীতিমালার আওতায় যাতায়াত ভাতা হিসেবে প্রাপ্য হবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মাসে ১০ কর্মদিবসের বেশি প্রণোদনা ভাতা পাবেন না ব্যাংকাররা

আপডেট সময় ০৮:১৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০