ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রংপুরে ত্রাণের দাবিতে সিটি করপোরেশন ঘেরাও

আকাশ জাতীয় ডেস্ক:

পর্যাপ্ত ত্রাণ সহায়তার দাবিতে রংপুরে সড়ক অবরোধসহ সিটি করপোরেশন ঘেরাও করে বিক্ষোভ করেছেন শ্রমিকসহ নিম্নআয়ের সহস্রাধিক মানুষ। এ সময় বিক্ষুব্ধরা নগরীর গুরুতপূর্ণ সড়কের দু’পাশের যান চলাচল বন্ধ করে দেন।

সোমবার দুপুরে রংপুর সিটি করপোরেশনের সামনে এই কর্মসূচিতে বিভিন্ন এলাকা থেকে আসা রিকশা, ভ্যান, ঠেলা ও অটোবাইক শ্রমিকসহ সহস্রাধিক দিনমজুর ও নিম্নআয়ের মানুষ অংশ নেন। নগরীর সিটি বাজারের কাছ থেকে টাউন হল চত্বর সড়ক এলাকা পর্যন্ত বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের বাধার মুখে প্রায় দুই ঘণ্টাব্যাপী যানবাহন চলাচল ব্যহত হওয়ায় সড়কজুড়ে যানজট সৃষ্টি হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, মহামারি করোনা মোকাবেলায় লকডাউনের কারণে দীর্ঘদিন ধরে তারা বেকার হয়ে পড়ে আছেন। সরকারি, বেসরকারিভাবে তেমন ত্রাণ সহায়তা পাচ্ছেন না। এতে হাত গুটিয়ে বসে থাকায় পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছে। এই পরিস্থিতিতে তারা বাধ্য হয়ে সড়কে নেমেছেন।

এদিকে বিক্ষোভকারীরা সিটি করপোরেশনের ভেতরে প্রবেশের চেষ্টা করলে সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন মিঞা, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলসহ সিটির বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা সেখানে উপস্থিত হন। পরে স্থানীয় শ্রমিক নেতাদের সাথে বৈঠকে বসার সিদ্ধান্ত হয়। তাদের দাবি-দাওয়া শোনার পরে মেয়রের আশ্বাসে বিক্ষোভকারীরা চলে যান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রংপুরে ত্রাণের দাবিতে সিটি করপোরেশন ঘেরাও

আপডেট সময় ০৯:২১:০৫ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০