ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিজের বায়োপিকে সালমানকে পছন্দ শোয়েবের

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ক্রিকেট থেকে অবসর নিয়েছেন দীর্ঘদিন। তবে ধারাভাষ্যকার এবং ক্রিকেট বিশ্লেষক হিসেবে ক্রিকেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে তিনি। আর লকডাউনের মধ্যে তো নিয়মিত শিরোনামে শোয়েব আখতার। কখনও ভারত-পাকিস্তান সিরিজের প্রস্তাব দিচ্ছেন তো কখনও লকডাউনের মধ্যে সাইকেলে চড়ে ইসলামাবাদ ঘুরে পড়ছেন বিতর্কের মুখে।

তবে, বরাবরের স্পষ্টবক্তা শোয়েব আছেন আপন মেজাজে। বিতর্ক বিশেষ গায়ে না মেখে অনুরাগীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন। এবার তিনি নিজের আরও একটি ইচ্ছার কথা জানালেন।

বলিউডে এখন খেলোয়াড়দের জীবনী নিয়ে ছবির বেশ রমরমা। মহেন্দ্র সিং ধোনি থেকে মেরি কম, হকি খেলোয়াড় সন্দীপ সিং, কিংবদন্তি অ্যাথলেট মিলখা সিং-সহ ভারতের মুখ উজ্জ্বল করা তারকাদের নিয়ে বেশ কিছু ছবি হয়েছে বলিউডে। তাই রুপালি পর্দায় যদি কখনও শোয়েবকে নিয়ে ছবি বানানো হয়, অবাক হওয়ার কোনও কারণ থাকবে না।

কিন্তু প্রশ্ন হলো, সাবেক পাকিস্তানি পেসারের চরিত্রে অভিনয় করবেন কে? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের সঙ্গে কথা বলার সময় নিজের পছন্দের কথা জানালেন স্পিডস্টার। বললেন, তাঁর ভূমিকায় তাঁর প্রথম পছন্দ সালমান খান। তিনিই সঠিকভাবে তাঁর চরিত্রটি ফুটিয়ে তুলতে পারবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নিজের বায়োপিকে সালমানকে পছন্দ শোয়েবের

আপডেট সময় ০৮:৪৩:২০ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০