ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

দোকানপাট খোলার বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রমজান উপলক্ষ্যে সীমিত আকারে চালু হচ্ছে দোকানপাট। ঈদের আগে কেনাকাটা করার ব্যবস্থাও করা হচ্ছে। তবে সুরক্ষা ও মানুষের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। এ ব্যাপারে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নির্দেশনা আসবে। সোমবার (৪ মে) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুর বিভাগের আটটি জেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, করোনায় দেশের মানুষ এবং অর্থনীতি যেন ক্ষতিগ্রস্ত না হয় সেটাই একমাত্র লক্ষ্য। অর্থনীতিকে সচল রাখতে সুরক্ষার যথাযথ পদক্ষেপ নিয়ে কলকারখানা খোলা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জেলাভিত্তিক ক্ষুদ্রশিল্পগুলো চালু রাখার ব্যবস্থা নেয়া হচ্ছে। তিনি আরও বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাউডলাইন অনুসরণ করে সব পদক্ষেপ নেয়া হচ্ছে। সবাইকে স্বাস্থ্য বিধি মানার আহ্বানের পাশাপাশি আবারও তুলে ধরেন বিভিন্ন প্রণোদনার তথ্য। বলেন, করোনার সংক্রমণ না হলে ২০২১ সালের মধ্যে দেশে দরিদ্রের সংখ্যা কমানো সম্ভব হতো। এ ব্যাপারে বেশ কিছু নির্দেশনা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ঘোষণা দেওয়া হবে। সরকারি অফিস–আদালত সব সীমিত করে চালু করে দিচ্ছি। সামনে ঈদ, তাঁর আগে কেনাকাটা বা যা যা দরকার, সেগুলোও যেন মানুষ করতে পারে। কিন্তু এখানে মনে রাখতে হবে, সেখানে জনসমাগম থেকে মুক্ত থাকতে হবে। সেখানে কিন্তু সংক্রমিত হওয়ার আশঙ্কা রয়ে গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

দোকানপাট খোলার বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০১:৩০:৫২ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০