ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হোস্টেলে আটকা ছাত্রী, বিদ্যুৎ-পানি বন্ধ করে লাপাত্তা বাড়ির মালিক

আকাশ জাতীয় ডেস্ক:

সরকারি ছুটিতে রাজধানী বলতে গেলে ফাঁকাই। করোনা পরিস্থিতি বেসামাল হওয়ায় লকডাউন করা হয় রাজধানীর বেশিভাগ এলাকা। এমন পরিস্থিতিতে ধানমন্ডির একটি ছাত্রী হোস্টেলে এক ছাত্রী আটকা পড়েন। বাড়ির মালিক হোস্টেলটিতে বিদ্যুৎ ও পানির সরবরাহ বন্ধ করে দিয়ে লাপাত্তা।

ধানমন্ডির শঙ্কর বাসস্ট্যান্ড সংলগ্ন নিবেদিকা ছাত্রী হোস্টেলে থাকা ওই ছাত্রী জানান, হোস্টেল কর্তৃপক্ষের কাছে বাড়িভাড়া বকেয়া থাকায় হোস্টেলের ইউটিলিটি সার্ভিস বন্ধ করে দেন বাড়িওয়ালা। প্রতিবাদ করায় ওই ছাত্রীকে হোস্টেল ছেড়ে ট্রাকে করে বাড়িতে যেতে বলেন বাড়িওয়ালা।

দৈনিক আকাশকে শনিবার বিকেলে তিতুমীর কলেজের দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত ওই ছাত্রী বলেন, ‘দুই মাস আগে গত ফেব্রুয়ারিতে নিবেদিকা হোস্টেলে উঠেছি। হঠাৎ লকডাউনের কারণে বাড়ি যাওয়া হয়নি, থাকতে হচ্ছে হোস্টেলেই। নিজেই রান্না করে খাচ্ছি। হোস্টেল কর্তৃপক্ষের কেউই নেই। পাঁচতলা ভবনের প্রথম দুটি ফ্লোরে হোস্টেল। তৃতীয় তলায় বাড়ির মালিক থাকেন।’

‘ভবন মালিকের অভিযোগ হোস্টেলের ভাড়া বকেয়া রেখেছে কর্তৃপক্ষ। কিন্তু পুরো হোস্টেলের ভাড়া আমার কাছে চাইছেন ভবন মালিক। না দেয়ায় হোস্টেলের ইউটিলিটি সার্ভিস বন্ধ করে দেন।’

‘বিষয়টি ধানমন্ডি থানায় জানানো হলে বিকেলে থানার একদল পুলিশ এসে তালা ভেঙে বিদ্যুতের লাইন দিয়ে গেছে। কিন্তু এখনও পানি পাইনি’- বলেন ওই ছাত্রী।

এ বিষয়ে নিবেদিকা হোস্টেলের ম্যানেজার নাজনীন ও ভবন মালিককে একাধিকবার মোবাইল িফোনে কল দেয়া হলেও কেউ রিসিভ করেননি।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, বিদ্যুতের সংযোগ দেয়া হয়েছে। সন্ধ্যার মধ্যে আশা করি পানির সংযোগও মিলবে। সেই ব্যবস্থা করা হয়েছে। তবে বাড়িওয়ালাকে পাওয়া যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হোস্টেলে আটকা ছাত্রী, বিদ্যুৎ-পানি বন্ধ করে লাপাত্তা বাড়ির মালিক

আপডেট সময় ০৫:৩৭:৩১ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০