ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সাইফ স্পোর্টিং ক্লাবের ওপর ফিফার নিষেধাজ্ঞা ও জরিমানা

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বাংলাদেশের পেশাদার ফুটবল দল সাইফ স্পোর্টিং ক্লাবের ফুটবলার রেজিস্ট্রেশনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফলে আপতত ক্লাবটি কোনো নতুন ফুটবলার নিবন্ধন করতে পারেব না।

তিন মৌসুম আগে প্রিমিয়ার লিগের খেলোয়াড় নিবন্ধনের পাওনা পরিশোধ নিয়ে তিনজন বিদেশি ফুটবলার আলাদাভাবে ফিফার কাছে অভিযোগ দিলে ফিফা সাইফের ওপর এই নিষেধাজ্ঞা জারি করে।

শনিবার (০২ মে) বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শুধু নিষেধাজ্ঞা নয় সাইফ স্পের্টিং ক্লাবকে ১৫ লাখ টাকা জরিমানাও করেছে ফিফা।

তিন বছর আগে সাইফ স্পোর্টিং ক্লাবের হয়ে খেলার জন্য ট্রায়াল দিতে এসেছিলেন স্লোভাকিয়ার মার্কো ভিলিয়াম, মন্টেনেগ্রোর সাভা গার্ডাসেভিক এবং সার্বিয়ার গোরান ওবরাডোভিক। সেই সময় এই তিন খেলোয়াড় রেজিস্ট্রেশন না করলেও দেনা-পাওনার কিছু হিসেব ছিলো।

বাংলানিউজকে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘ওদের (সাইফ স্পোর্টিং ক্লাব) তিন বছর আগে তিনজন বিদেশি ফুটবলার এসেছিলো। তাদের পাওনা টাকা পরিশোধ না করলে তারা (ফুটবলাররা) ফিফার কাছে আলাদাভাবে অভিযোগ দেয়। এই বিষয়টা নিয়ে আমরা ফিফার সঙ্গে বেশ কয়েকবারই ফাইল আদান-প্রদান করেছি। সেটার ধারাবাহিকতায় ফিফা গত ২৩ মার্চ সাইফকে ফুটবলারদের টাকা পরিশোধের জন্য এক মাসের সময় বেধে দেয়। নির্ধারিত সময়ে টাকা পরিশোধ না করায় ফিফা এই নিষেধাজ্ঞা দেয়। আর তিনজন ফুটবলারের পৃথক অভিযোগের পরিপ্রেক্ষিতে ক্লাবকে ৫ লাখ টাকা করে মোট ১৫ লাখ টাকা জরিমানা করেছে।’

তিন বিদেশি ফুটবলারকে তাদের টাকা পরিশোধ না করা পর্যন্ত সাইফের ওপর ফুটবলার নিবন্ধনের নিষেধাজ্ঞা বহাল থাকবে। টাকা পরিশোধ করে ফিফার কাছে আবার আবেদন করলে ফিফা এই নিষেধাজ্ঞা আবার তুলে নেবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিরাপত্তাহীনতায় বাঙ্কারযুক্ত প্রাসাদে থাকছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান

সাইফ স্পোর্টিং ক্লাবের ওপর ফিফার নিষেধাজ্ঞা ও জরিমানা

আপডেট সময় ০৮:২৯:০৫ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০