ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

সৌদির হামলার বিরুদ্ধে ইয়েমেনে আবারো গণবিক্ষোভ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইয়েমেনের রাজধানী সানার উত্তরাঞ্চলে একটি হোটেলে সৌদির বর্বরোচিত বিমান হামলার প্রতিবাদে হাজার হাজার মানুষের ব্যাপক বিক্ষোভ হয়েছে। হামলায় ৫০ বেসামরিক ব্যক্তি নিহত হয় এবং হোটেলটি পুরোপুরি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।

আজ (বৃহস্পতিবার) বিক্ষোভকারীরা দেশটির সাবেক প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ’র সমর্থনে রাস্তায় নেমে আসে। ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে আসা সৌদি বাহিনীকে প্রতিরোধ করতে দেশটির জনপ্রিয় হুথি আনসারুল্লাহ বাহিনী যে লড়াই চালিয়ে আসছে তার প্রতি সমর্থন জানিয়েছেন তিনি।

সালেহ’র নেতৃত্বাধীন ‘ন্যাশনাল পিউপিল কংগ্রেস পার্টি’র ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করার লক্ষ্যে ইয়েমেনের বিভিন্ন প্রদেশ থেকে এসব বিক্ষোভকারী সমবেত হন। এছাড়া, হুথি আনসারুল্লাহ বাহিনীর সমর্থনেও রাজধানী সানাতে আলাদা বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীরা সৌদির অব্যাহত বর্বরোচিত আগ্রাসনের বিরুদ্ধে তীব্র ও ক্ষোভ নিন্দা জানান। ইয়েমেনে গণহত্যা চালানোর লক্ষ্যে সৌদি নেতৃত্বাধীন জোট যেভাবে দেশটির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে এবং সানার আন্তর্জাতিক বিমানবন্দরও বন্ধ করে রেখেছে তারও জানান বিক্ষোভাকারীরা। অবরোধের ফলে ইয়েমেনে খাদ্য ও ওষুধের তীব্র ঘাটতি দেখা দিয়েছে এবং কলেরাসহ নানা রোগ মহামারী আকারে ছড়িয়ে পড়ছে।

সৌদি বাহিনী সানা প্রদেশের আরহাব এলাকায় অবস্থিত হোটেলটিতে বিমান হামলা চালানোর পর এসব বিক্ষোভের খবর এলো।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাজ্যে মানব পাচারকারী চক্রের ২১ সদস্যের কারাদণ্ড

সৌদির হামলার বিরুদ্ধে ইয়েমেনে আবারো গণবিক্ষোভ

আপডেট সময় ১২:০৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০১৭