ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘মন্ত্রী-এমপিদের বেতন কাটুন, শ্রমিকের বেতনে হাত দেবেন না’

আকাশ জাতীয় ডেস্ক: 

দেশে চলমান করোনা পরিস্থিতিতে প্রয়োজনে মন্ত্রী, সংসদ সদস্য ও সরকারি আমলাদের বেতন কাটা হোক, কিন্তু স্বল্প বেতনে কাজ করা শ্রমিকদের বেতন যেন যথাযথভাবে পরিশোধ করা হয়, এ আহ্বান জানিয়েছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র।

শুক্রবার (১ মে) রাজধানীর পুরানা পল্টনে মুক্তি ভবনের সামনে মহান মে দিবসে উপলক্ষে সংক্ষিপ্ত সমাবেশে এ আহ্বান জানান বক্তারা।

গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি অ্যাড. মন্টু ঘোষের সভাপতিত্বে ও কেন্দ্রীয় নেতা সাদেকুর রহমান শামীমের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন- সংগঠনের কার্যকরী সভাপতি কাজী রুহুল আমীন, সাধারণ সম্পাদক জলি তালুকদার ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মঞ্জুর মঈন।

বক্তারা বলেন, চলমান বৈশ্বিক মহামারি শাসক ও শোষকদের জুলুমের চেহারা উন্মোচিত করেছে। সরকারিভাবে শ্রমিকদের এপ্রিল মাসের মজুরি ৪০ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত ঘোষিত হয়েছে। সরকার কারখানা মালিকদের ইশারার দাস। যদি প্রয়োজন হয় মন্ত্রী-এমপি-আমলাদের বেতন কাটা হোক, কিন্তু শ্রমিকের বেতনে হাত দেবেন না। অবিলম্বে বেতন কাটার সিদ্ধান্ত বাতিল করতে হবে।

সমাবেশে নেতারা শ্রম আইনের ৩২৪ ধারা অনুসরণ করে মহামারিকালে ৬ মাস সব ধরনের লে-অফ, ছাটাই, চাকুরিচ্যুতি নিষিদ্ধ ঘোষণা করে গেজেট প্রকাশের দাবি জানান। এছাড়াও মহামারীকালিন ছাটাই ও লে-অফ নিষিদ্ধ, শ্রমিকের স্বাস্থ্য সুরক্ষা, ন্যায্য মজুরি, রেশনিং, বাসস্থান, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার ও গণতান্ত্রিক শ্রম আইনের দাবিতে আন্দোলন জোরদার করতে শ্রমিকদের প্রতি আহ্ববান জানানো হয় সমাবেশ থেকে।

করোনা মহামারির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত এ সমাবেশ শেষে অনাড়ম্বরভাবে সংক্ষিপ্ত এক র‍্যালি অনুষ্ঠিত হয়। এতে লাল পতাকা, বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশনের পতাকা ও বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শিত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘মন্ত্রী-এমপিদের বেতন কাটুন, শ্রমিকের বেতনে হাত দেবেন না’

আপডেট সময় ১০:০৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০