ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

কৃষকদের ধান কাটার মেশিন দিচ্ছেন মাশরাফি

আকাশ স্পোর্টস ডেস্ক:  

করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে জনমনে আতঙ্ক বিরাজ করছে।কর্মহীন হয়ে পড়ে অনেকেই মানবেতর জীবন যাপন করছেন। টাকার অভাবে ধান কাটতে পারছেন না কৃষক। ব্যুরো মৌসুমে পাকা ধান ঘরে উঠানোর জো নেই।

এমন পরিস্থিতিতে নড়াইলের কৃষকদের পাশে দাঁড়িয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। নিজ অর্থায়নে দ্রুত ও সহজে ধান কাটার উপযোগী ৪টি হারভেস্টার তিনি দিচ্ছেন কৃষকদের। এই মেশিন দিয়ে দ্রুত ধান কেটে ঘরে তোলা সম্ভব।

শ্রমিকের অভাবে কৃষকরা দুশ্চিন্তায় ছিলেন- বৃষ্টি, কালবৈশাখী বা অন্য কোনো কারণে জমির ধান নষ্ট হয়ে যায় কি না। নড়াইলের কৃষকদের এই দুর্ভাবনার কথা ভেবে মাশরাফি কৃষি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে ৪টি হারভেস্টার মেশিন দিচ্ছেন।

মাশরাফির দেয়া ৪টি হারভেস্টার মেশিনের একটি ইতিমধ্যে নড়াইলে পৌঁছেছে। বাকি তিনটি মেশিনও শিগগিরই পৌছে যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবের রিয়াদে টানা তৃতীয় দিনে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

কৃষকদের ধান কাটার মেশিন দিচ্ছেন মাশরাফি

আপডেট সময় ০৯:৩৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০