ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশ ছাড়লেন আরও ২২৪ ব্রিটিশ

আকাশ জাতীয় ডেস্ক:

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে আটকেপড়া ২২৪ জন ব্রিটিশ নাগরিক ষষ্ঠ দাফায় বাংলাদেশ ছেড়েছেন। এদের মধ্যে বাংলাদেশি বংশদ্ভূত ব্রিটিশ নাগরিক রয়েছেন।

শুক্রবার বিকাল সোয়া ৪টায় ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তারা।

এর আগে করোনার কারণে সিলেটে আটকেপড়া আরও পাঁচ শিশুসহ ১৪৪ জন ব্রিটিশ নাগরিক নিয়ে সিলেট থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট। ৬ষ্ট দফায় শুক্রবার সকাল ১১টায় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ বিমান বিজি ৪০২২ ফ্লাইটে ব্রিটিশ এ নাগরিকরা সিলেট ছাড়েন।

পরে ঢাকায় অবস্থানরত আরও ৮০ জনসহ মোট ২২৪ জনকে নিয়ে দেশের উদ্দেশে রওনা হয় ব্রিটিশ এয়ারওয়েজের বিশেষ ফ্লাইটটি।

বাংলাদেশ আটকেপড়া এ পর্যন্ত সর্বমোট ৮০৬ জন ব্রিটিশ নাগরিক ব্রিটিশ এয়ারওয়েজের বিশেষ ফ্লাইটে দেশে ফিরে গেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাংলাদেশ ছাড়লেন আরও ২২৪ ব্রিটিশ

আপডেট সময় ০৫:৪৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০