ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পথে পথে অসহায়দের ইফতার দিচ্ছেন ঢাবি ছাত্রলীগ সভাপতি সনজিত

আকাশ জাতীয় ডেস্ক:

করোনাভাইরাসের কারণে উদ্ভূদ পরিস্থিতে পবিত্র রমজান মাসে খেটে খাওয়া অসহায় মানুষদের জন্য ইফতারের আয়োজন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস।

ময়মনসিংহের নিজ উপজেলা গৌরীপুরে দিনমজুর হতদরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছেন ছাত্রলীগের এই নেতা।

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিদিন গৌরীপুর উপজেলার অসহায় লোকজনকে ইফতার করানোর সিদ্ধান্তের কথা জানান। ছাত্রলীগের এই নেতা রমজানের প্রথম দিনে রান্না করে তৈরি ইফতার পথে পথে হেঁটে প্রায় ১৫০ লোকের মধ্যে বিতরণ করেন।

এদিকে, প্রতিদিনের মতো আজ বৃহস্পতিবার ফেসবুকে ৩৪২ জন রোজদার ব্যক্তির জন্য ইফতার (ভ্রাম্যমাণ) বিতরণ করার কথা জানান তিনি। ইফতারের মেন্যুতে রয়েছে সবজি খিচুড়ির সাথে মুরগির মাংস ও খেঁজুর। চাহিদা অনুযায়ী প্যাকেট বাড়ানো হচ্ছে বলে জানান তিনি।

ঢাবি ছাত্রলীগ সভাপতি সনজিত চন্দ্র দাস জানান, করোনাভাইরাসের কারণে লকডাউন হওয়ায় অধিকাংশ দোকানপাট বন্ধ থাকে। ইফতারের দোকানও সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ হয়ে যায়। ফলে খেটে খাওয়া মানুষ, রিকশাচালক ও দরিদ্র মানুষের একটি বিশাল অংশ ইফতারের সময়ে চরম অসুবিধার সম্মুখীন হন। তাই আমরা পৌর শহরে মানুষদের জন্য ইফতারের ব্যবস্থা করেছি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পথে পথে অসহায়দের ইফতার দিচ্ছেন ঢাবি ছাত্রলীগ সভাপতি সনজিত

আপডেট সময় ০৯:১১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০