ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

১০ হাজার পরিবারের পাশে দাঁড়াতে ইশরাকের ‘প্রজেক্ট ঢাকা এইড’

আকাশ জাতীয় ডেস্ক:

পবিত্র রমজান উপলক্ষে রাজধানীর প্রায় ১০ হাজার দুস্থ মানুষের মুখে খাবার সামগ্রী তুলে দিতে ‘প্রজেক্ট ঢাকা এইড’ নামের একটি কর্মসূচি ঘোষণা করেছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ঢাকার প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক গত সিটি করপোরেশন নির্বাচনে দক্ষিণের বিএনপির মেয়রপ্রার্থী ছিলেন।

ইশরাক নিজস্ব অর্থায়নে আড়াই হাজার পরিবারের জন্য প্রয়োজনীয় খাবার সামগ্রীর প্রস্তুতি রেখেছেন। আর ঢাকায় বসবাসকারী আরো ১০ হাজার বিত্তবান মানুষকে সঙ্গে নিয়ে বাস্তবায়ন করতে চান এই কর্মসূচি। ৫০০ টাকা করে চাঁদার ভিত্তিতে একটি তহবিল গঠনের আহ্বান করা হবে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার দুপুরে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের ভ্যারিফাইড ফেসবুক পেইজ এ লাইভে এসে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

ইশরাক বলেন, ‘ঢাকার ১০ হাজার মানুষ ৫০০ টাকা করে ডোনেট করে তহবিল গঠনের মধ্য দিয়ে একটি ত্রাণ তহবিল হবে । যার নাম ‘প্রজেক্ট ঢাকা এইড’ । যে অর্থ দিয়ে করোনায় লকডাউন হয়ে যাওয়ায় যারা খুব অসহায়ভাবে দিনযাপন করছেন তাদের হাতে খাবার তুলে দেয়া হবে।’

ঢাকার অন্তত ১০ হাজার বিত্তবানকে তার আহ্বানে সাড়া দেয়ার অনুরোধ করে তিনি বলেন, ‘ঢাকা শহরে বসবাসকারী প্রায় ২ কোটি মানুষের মধ্যে মাত্র ৫০০ টাকা করে ডোনেট করতে পারে এমন মানুষের সংখ্যা অনেক। তাই একটা ভাল কাজ অর্থাৎ ঢাকার অসহায় ১০ হাজার মানুষের পাঁশে দাড়াতে আমরা ১০ হাজার একত্রিত হয়ে একটা তহবিল গঠন করতে চাই।’

সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের পক্ষ এই উদ্যোগের ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘ফাউন্ডেশনের ওয়েবসাইট এবং ফেসবুক পেইজের মাধ্যমে প্রতিদিনের আপডেট দেওয়া হবে।’

এদিকে ‘প্রজেক্ট ঢাকা এইড’ নামে একটা ফেসবুক ইভেন্টও চালু করা হয়েছে এই কর্মসূচি বাস্তবায়নের জন্য। আগামী ১২ তারিখ পর্যন্ত চলবে এই প্রজেক্টের জন্য তহবিল সংগ্রহের কার্যক্রম। এছাড়াও কেউ চাইলে পরবর্তীতেও ডোনেট করতে পারবে। এজন্য সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের ওয়েব সাইট www.shkfoundation.org গিয়ে বিস্তারিত দেখে অথবা ০১৭২২২৭৭০৮২ এই নম্বরে বিকাশ বা রকেট এবং নগদের মাধ্যমে যে কেউ ডোনেট করতে পারবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

১০ হাজার পরিবারের পাশে দাঁড়াতে ইশরাকের ‘প্রজেক্ট ঢাকা এইড’

আপডেট সময় ০৬:০১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০