ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গাড়ি চালকের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক কর্মচারী মারা গেছেন। সোমবার রাত ১০টায় রাজধানীর মুগদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ওই ব্যক্তি জবির পরিবহন পুলের চালক ও জরুরি চিকিৎসার কাজে নিয়োজিত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, কিছুদিন আগে তিনি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের সঙ্গে রাজধানীর আজগর আলী মেডিকেল হাসপাতাল ও কলেরা হাসপাতালে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পর জ্বরে আক্রান্ত হন। অবস্থার অবনতি হলে ২১ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরদিন ২২ এপ্রিল তার ‘করোনা পজিটিভ’ বলে জানা যায়। এরপর থেকে তিনি মুগদা হাসপাতালের আইসোলেশনে ছিলেন।

পরিবার থেকে বলা হয়, তিনি আগে থেকেই শ্বাসকষ্ট ও ডায়বেটিস রোগে ভুগছিলেন, যার কারণে উচ্চ ঝুঁকিতে আছেন বলে চিকিৎসকরা জানিয়েছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গাড়ি চালকের মৃত্যু

আপডেট সময় ১১:২৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০