ঢাকা ০১:১৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আফগানিস্তানে পুলিশ সদর দফতরের সামনে হামলা, নিহত ৫

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে পুলিশ সদর দফতরের সামনে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত ৫ জন নিহত এবং ৪৮ জন আহত হয়েছে। বুধবার হেলমান্দের রাজধানী লস্কর গাহ শহরে এ হামলার ঘটনা বলে কর্মকর্তাদের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রাদেশিক পুলিশ প্রধান আবদুল গাফার সাফাই রয়টার্সকে বলেন, পুলিশ সদর দফতরে বেতন নিতে জড়ো হওয়া পুলিশ ও সেনা সদস্যদের লক্ষ্য করে বিস্ফোরণটি ঘটানো হয়। লস্কর গাহয়ের হাসপাতালের এক চিকিৎসক জানান, বিস্ফোরণে স্থানীয় দুই নারী, দুই সৈনিক ও এক শিশু নিহত হয়েছে। আরও ৪০ জন আহতের সঙ্গে তাদের লাশ হাসপাতালে নেয়া হয়েছে।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা জানিয়েছেন ওই চিকিৎসক। এর আগে গত জুনে লস্কর গাহে বেতন নিতে জড়ো হওয়া নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালিয়েছিল। এ ঘটনার পর ব্যাংকটির শাখাটিকে পুলিশ সদর দফতরের ভেতরে সরিয়ে এনেছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আফগানিস্তানে পুলিশ সদর দফতরের সামনে হামলা, নিহত ৫

আপডেট সময় ০৬:১২:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০১৭