ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৩০০ টাকার বিনিময়ে দুই নবজাতককে ফেলতে গিয়ে যুবক আটক

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর মিরপুরের বুশরা ক্লিনিক থেকে পলিথিন মুড়ে দুই নবজাতককে ফেলে দেয়ার সময় এক যুবককে আটক করা হয়েছে। পলিথিনে থাকা অবস্থায় দুই নবজাতকের মৃত্যু হয়। রক্তাক্ত পলিথিন হাতে থাকা যুবকের গতিবিধি সন্দেহজনক হওয়ায় এলাকাবাসী তাকে আটক করে।

খবর পেয়ে শনিবার দুপুরে তাকে আটক করে পুলিশ। এসময় তার পলিথিনের ভেতর থেকে দুই নবজাতকের লাশ পাওয়া যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই যুবককে আটকের পর ৯৯৯ এ ফোন দিলে মিরপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থল থেকে রমজান নামে ওই যুবককে আটক করে। ভবনের মালিককেও জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ। যদিও ক্লিনিকের কাউকে গ্রেফতার করেনি পুলিশ।

এদিকে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার হওয়া যুবক জানায়, ৩০০ টাকা দিয়ে বুশরা ক্লিনিকের ম্যানেজার মামুন তাকে পলিথিনে করে দুই নবজাতককে ফেলে দিতে বলে। সে ফেলে দিতে গেলে লোকজন তাকে ধরে ফেলে।

এ ঘটনার পরপরই ক্লিনিকের কর্মচারীরা ভেতরে থেকে দরজা বন্ধ করে দিয়ে ক্লিনিকের ভেতর অবস্থান নেয়। এসময় গণমাধ্যম কমীরা ম্যানেজার মামুনের টেলিফোন নাম্বার চাইলে অস্বীকার করা হয়।

মিরপুর মডেল থানার তদন্তকারী কমকতা সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন জানান, পলাতক ম্যানেজারকে ধরার চেষ্টা করছে। এর আগেও ক্লিনিকটিতে দুই বার অভিযান চালিয়ে ভুয়া ডাক্তার গ্রেফতার করে র‍্যাব।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

৩০০ টাকার বিনিময়ে দুই নবজাতককে ফেলতে গিয়ে যুবক আটক

আপডেট সময় ১০:১০:২৬ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০