ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিগগিরই চালু হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী গাইবান্ধায় বিসিক শিল্পনগরীর কয়েল ফ্যাক্টরিতে আগুন আইএমএফের শর্ত মেনে কি পে স্কেল বাস্তবায়ন করতে পারবে সরকার? গণতান্ত্রিক বাংলাদেশে এখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে: তথ‍্যমন্ত্রী দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী মাছ ধরতে গিয়ে মেয়ের সামনে বাবাকে কুপিয়ে হত্যা যে সরকার মানুষের খোঁজ নেওয়ার সময় পায় না, এটা কোনো সরকারই না: জামায়াত আমির বিপৎসীমার ওপরে পাঁচ নদীর পানি, সমুদ্রও উত্তাল তালিকায় ১ নম্বরে আমার নাম, আমি মরলে তোমরাও মরবে: ট্রাম্প সিরাজগঞ্জে নিখোঁজের দুইদিন পর যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

ধরিত্রীকে বাঁচাতে এ আর রহমানের হৃদয়ছোঁয়া গান

আকাশ বিনোদন ডেস্ক: 

ধরিত্রী দিবসে পৃথিবীর প্রতি ভালোবাসা আর এর বাসিন্দাদের প্রতি হুশিয়ারি জানিয়ে মর্ম ছুঁয়ে যাওয়া একটি গান প্রকাশ করেছেন বিশ্বখ্যাত সংগীত পরিচালক এ আর রহমান। অমর সংগীত ‘উই আর দ্য ওয়ার্ল্ড’র স্রষ্টা কেন ক্রাজেনের সঙ্গে রহমান ‘হ্যান্ডস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড’ গানটি নির্মাণ করেছেন।

এ আর রহমানের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য অস্কার ও গ্র্যামিজয়ী ভারতীয় গীতিকার এ আর রহমান একটি বৃহৎ কর্মযজ্ঞে যুক্ত হয়েছেন।

রহমানের সঙ্গে বিশ্বের শীর্ষস্থানীয় অনেক সংগীতজ্ঞ, দূরদর্শী ও সমাজসেবীরাও ‘হ্যান্ডস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড’ নামের এই বৈশ্বিক প্রকল্পে যুক্ত আছেন। ২২ এপ্রিলে উদযাপিত ধরিত্রী দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে এই গানটি প্রকাশিত।

চলতি করোনা মহামারি মোকাবিলা করতে সমগ্র বিশ্ব যখন হিমশিম খাচ্ছে, তখন ধরিত্রী দিবসে ‘হ্যান্ডস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড’ আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দলের প্রয়োজনে ছুটি বাতিল তাসকিনের, ওয়ানডে দলে ফিরলেন সাইফউদ্দিন

ধরিত্রীকে বাঁচাতে এ আর রহমানের হৃদয়ছোঁয়া গান

আপডেট সময় ১০:৩২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০