ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রাজারহাটে করোনা উপসর্গ নিয়ে ৮ মাসের শিশুর মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক: 

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় করোনা উপসর্গ নিয়ে সর্দি-জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে ৮ মাসের এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) শিশুটি ও তার নানীর নমুনা সংগ্রহ করে কোভিড-১৯ পরীক্ষার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ২টি বাড়ির সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

স্থানীয় সুত্রে জানা যায়, রাজারহাট উপজেলার ঘড়িয়াডাঙ্গা ইউনিয়নের পশ্চিম দেবত্তর পাগলার দরগা গ্রামের এ শিশুটির জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে মৃত্যু হয়।

পরে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল টিম ও রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত শিশু ও তার নানীর নমুনা সংগ্রহ করে।

রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. মাশরুহুল হক জানান, ২০ দিন আগে শিশুটির মামা নারায়ণগঞ্জ থেকে বাড়িতে এসেছে। তিনি অসুস্থ ছিলেন না। শিশুটি বেশ কিছুদিন ধরে সর্দি-জ্বরে ভুগছিলো। ধারণা করা হচ্ছে, শিশুটি মারা যাওয়ার আগে খাবার শ্বাসনালিতে আটকে গিয়েছিলো।

রাজারহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহিনুর রহমান সরদার নমুনা সংগ্রহের বিষয়টি নিশ্চিত করে  জানান, শিশুটি ও তার নানীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ওই বাড়ির সদস্যদের হোম কোয়রেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

রাজারহাটে করোনা উপসর্গ নিয়ে ৮ মাসের শিশুর মৃত্যু

আপডেট সময় ০৭:২২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০