ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী নগর ব্যবস্থাপনায় সমন্বিত ‘সিটি গভর্নমেন্ট’ কাঠামোর ওপর প্রতিমন্ত্রীর জোর ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবায় নেতৃত্বে থাকবে বাংলাদেশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিন্টু হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনে শিক্ষার্থীবান্ধব ৫টি উদ্যোগ নিয়েছে সরকার : মাহদী আমিন বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেফতার কমপক্ষে ১৬০ বসুন্ধরায় শিক্ষিত-সচ্ছল মানুষের বসবাস: মির্জা ফখরুল শেখ হাসিনা পরিবার ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দিকে ঠেলছে: জাতিসংঘে চীনের দূত

সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা দেবে কমিশন : সিইসি

অাকাশ জাতীয় ডেস্ক:

নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা দেবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। তিনি বলেন, সব দল অংশগ্রহণ করলেই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। আজ মঙ্গলবার দুপুরে গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সিইসি।

নুরুল হুদা বলেন, ‘আমরা তো সব দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠান চাই। সে কারণেই আমরা সংলাপ শুরু করেছি। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হবে, মিডিয়া ব্যক্তিত্বদের সঙ্গে সংলাপ হয়ে গেছে। আমাদের সুশীল সমাজের সঙ্গে সংলাপ হয়েছে এবং আরো বিভিন্ন যাঁরা নির্বাচন সম্পৃক্ত ব্যক্তিবর্গ, সংগঠন তাঁদের সঙ্গে আমরা আলোচনা করব, মতবিনিময় করব। আজকে যেমন মতবিনিময় করলাম। এভাবেই আমরা নিশ্চয়তা দেব যে সুষ্ঠু নির্বাচন হবে, অবাধ নির্বাচন হবে, নিরপেক্ষ নির্বাচন হবে, অংশগ্রহণমূলক নির্বাচন হবে। সব দল যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে নির্বাচন সুষ্ঠু হয়ে যাবে এবং আশা করি সব দল নির্বাচনে অংশগ্রহণ করবে, আমি আশাবাদী।’

নির্বাচনে সেনা মোতায়েন হবে কি না জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘যদি রাজনৈতিক দলগুলোর বিশ্লেষণ থাকে যে সেনা মোতায়েন জরুরি, আমরা যদি দেখি যে সেনা মোতায়েন ছাড়া নির্বাচন সম্ভব না তখন সেনা মোতায়েনের ব্যাপারে সিদ্ধান্ত নেব।’

গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে মত বিনিময় সভায় আরো বক্তব্য দেন পুলিশ সুপার মো. হারুন অর রশিদ, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডলসহ অন্যরা। এ সময় স্থানীয় নির্বাচন কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরে সিইসি উপজেলা নির্বাচন কার্যালয়ের সামনে একটি গাছ লাগান এবং একটি ভোটার হালনাগাদ কেন্দ্র পরিদর্শন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী

সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা দেবে কমিশন : সিইসি

আপডেট সময় ০৬:৩০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০১৭