ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জনসচেতনতা গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

অাকাশ জাতীয় ডেস্ক:

নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিত করার পাশাপাশি এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ঢাকায় ‘বাংলাদেশ ফুড সেফটি কনফারেন্স ২০১৭’ অনুষ্ঠিত হচ্ছে জেনে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করে এ আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক সাধুবাদ জানান।

তিনি বলেন, জনস্বাস্থ্য নিশ্চিত করতে নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের গুরুত্ব অপরিসীম। অনিরাপদ ও অপুষ্টিকর খাদ্য গ্রহণে অনেক সময় দীর্ঘমেয়াদি জটিল স্বাস্থ্য সমস্যা সৃষ্টি হয় এবং জনস্বাস্থ্য উন্নয়নে বিরূপ প্রভাব পড়ে। এজন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য সম্পর্কে জনগণকে সচেতন করা খুবই জরুর

রাষ্ট্রপতি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সুস্বাস্থ্যের অধিকারী করতে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিতের বিকল্প নেই। নিরাপদ খাদ্যের জন্য জমি থেকে খাবার টেবিল পর্যন্ত সব ক্ষেত্রে পরিবেশসম্মত নিরাপদ খাবার নিশ্চিতকরণে সকলের মানসিকতায় পরিবর্তন আনতে হবে।

তিনি আইন প্রয়োগের পাশাপাশি ব্যাপক জনসচেতনতা গড়ে তুলার ওপর গুরুত্বারোপ করে বলেন, ভোক্তার অধিকার ও করণীয় সম্পর্কে জ্ঞান থাকতে হবে।

ভোক্তা অধিকার আইনসহ ভেজালরোধে সরকারের বিভিন্ন পদক্ষেপের উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য বিষয়ক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সর্বস্তরের মানুষ নিরাপদ ও পুষ্টিকর খাদ্য বিষয়ে সচেতন হওয়াসহ ভেজাল খাবার পরিহার ও মানসম্মত খাবার গ্রহণে উদ্বুদ্ধ হবেন। তিনি নিরাপদ খাদ্য সম্মেলনের সাফল্য কামনা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জনসচেতনতা গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আপডেট সময় ০৬:২৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০১৭