ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চিকিৎসকদের কাছে সারাজীবন ঋণী থাকবো: ব্রিটিশ প্রধানমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

করোনাভাইরাসের আক্রমণ থেকে দ্রুত সেরে উঠছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। অবস্থার উন্নতি হওয়ায় ইন্টেন্সিভ কেয়ার ইউনিট (আইসিইউ) থেকে তাকে আগেই সরিয়ে নিয়ে আসা হয়েছে রিকভারি ইউনিটে। জানা গিয়েছে, এখন অল্প অল্প হাঁটাচলাও করতে পারছেন তিনি।

এমন অবস্থায় ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) কর্মরত সবার ভূয়সী প্রশংসা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

গেল বৃহস্পতিবার আইসিইউতে যাবার পর প্রথমবারের মতো বিবৃতি দিলেন তিনি।

বরিস জনসন বলেন, ‘আমার কাছে চিকিৎসকদের ধন্যবাদ জানানোর ভাষা নেই। তাদের কাছে সারাজীবন ঋণী থাকবো।’

করোনা নিয়ে গণমাধ্যমের সঙ্গে প্রতিদিনের বিফ্রিং দেয়ার সময় স্বরাষ্ট্র সচিব প্রীতি প্যাটেল এসব তথ্য জানান।

দুই সপ্তাহ আগে বরিস জনসনের করোনা পজেটিভ হবার বিষয়টি সামনে আসে। তারপর ডাউনিং স্ট্রিটের বাসভবনে সেলফ আইসোলেশনে চলে যান তিনি। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে ভর্তি করানো হয়।

প্রীতি প্যাটেল বলেন, ‘অবস্থার উন্নতি হলেও ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে আছেন তিনি। আপাতত সুস্থ হতে আরও সময় ও বিশ্রামের প্রয়োজন।’

দেশটির গণমাধ্যমগুলো জানাচ্ছে, সিনেমা দেখে এবং সুডোকু সমাধান করে সময় কাটাচ্ছেন বরিস জনসন। হাসপাতালে লর্ড অব দ্য রিংস ট্রিলজি ও ব্রিটিশ কমেডি উইথনেল অ্যান্ড আই দেখে ফেলেছেন তিনি।

যুক্তরাজ্যে আক্রান্তের সংখ্যা ৭৯ হাজারের কাছাকাছি। শেষ খবর পাওয়া পর্যন্ত মারা গেছে ৯ হাজার ৮৭৫ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চিকিৎসকদের কাছে সারাজীবন ঋণী থাকবো: ব্রিটিশ প্রধানমন্ত্রী

আপডেট সময় ১১:১১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০