ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প জাতীয় সংসদে এক অধিবেশনে এত বেশি বিল পাসের নজির নেই: চিফ হুইপ বিএনপি ‘আত্মঘাতী’ রাজনীতি করছে: মামুনুল হক জুলাই সনদ সরকার ও বিরোধী দলকে মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে :পার্থ সনদ বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ার শহীদ পরিবার ও জুলাইযোদ্ধার শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ ইরানকে ‘উপযুক্ত সময়ে’ ধ্বংসের হুমকি ট্রাম্পের বিএনপি নেতাকর্মীদের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে ‘অ্যালেক্স ইমন’ নিহত তুরস্কের কাছে ‘সবচেয়ে সুন্দরী নারী’ চেয়ে উগান্ডার সেনাপ্রধানের হুঁশিয়ারি!

বাংলাদেশে পরবর্তী সূর্যগ্রহণ কবে

অাকাশ জাতীয় ডেস্ক:

যুক্তরাষ্ট্রে গতকাল সোমবার রাতের আঁধার নেমেছিল ভরদুপুরে। গত ৯৯ বছরের মধ্যে দেশটির একপ্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখেছে লাখো মার্কিন। এ কারণে কালকের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ তোলপাড় ফেলেছিল দেশটিতে।

পৃথিবীর আরেক প্রান্তে থাকা বাংলাদেশ থেকে এ সূর্যগ্রহণ দেখা যায়নি। বাংলাদেশে পরবর্তী সূর্যগ্রহণ দেখা যাবে ২০১৯ সালের ২৬ ডিসেম্বর। তবে এটি পূর্ণ সূর্যগ্রহণ নয়, এটা হবে আংশিক সূর্যগ্রহণ। বাংলাদেশ থেকে পরবর্তী বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে অনেক দিন পর। সেই ২০৬৪ সালের ১৭ ফেব্রুয়ারি!

বাংলাদেশে সর্বশেষ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা গেছে ২০০৯ সালের ২২ জুলাই। সকাল ৭টা থেকে শুরু হয়ে ৯টা ৫ মিনিট পর্যন্ত দেখা গিয়েছিল এ গ্রহণ। তবে কেবল পঞ্চগড় ও ঠাকুরগাঁও থেকে এ গ্রহণ দেখা গেছে শতভাগ। তখন এ গ্রহণকে কেন্দ্র করে দেশ-বিদেশের জ্যোতির্বিজ্ঞানীরা এসে ভিড় করেছিলেন পঞ্চগড়-ঠাকুরগাঁওয়ে। ২০১০ সালে বলয়গ্রাস গ্রহণ দেখা গেছে বাংলাদেশ থেকে।

পৃথিবীতে প্রতিবছর অন্তত দুই থেকে পাঁচটি সূর্যগ্রহণ দেখা যায়। এর মধ্যে ন্যূনতম দুটি পূর্ণ সূর্যগ্রহণ। বলয়গ্রাস গ্রহণ দেখতে বাংলাদেশের মানুষদের অপেক্ষা করতে হবে অনেক দিন। ৪৭ বছর, কম সময় তো নয়। ২০৬৪ সালের সেই গ্রহণ বাংলাদেশ ছাড়াও ভুটান, ভারত, নেপাল, চীন, জাম্বিয়া ও তানজানিয়া থেকে দেখা যাবে। বাংলাদেশে এর পরের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে ২১১৪ সালের ৩ জুন। এর চার বছর পর ২২ মার্চ আবারও দেখা যাবে বলয়গ্রাস গ্রহণ।

বাংলাদেশ থেকে কবে প্রথম সূর্যগ্রহণ দেখা গেছে, তার সঠিক হিসাব নেই। তবে সতেরো শতকে (১ সেপ্টেম্বর ১৬৪৪) প্রথম পূর্ণগ্রাস গ্রহণ দেখার নথি রয়েছে। এরপর আংশিক, বলয়গ্রাস ও পূর্ণগ্রাস মিলিয়ে আরও ১৯ বার সূর্যগ্রহণ দেখা গেছে বাংলাদেশ থেকে।

সূর্যগ্রহণে চাঁদ সূর্যকে সম্পূর্ণ ঢেকে ফেলতে পারে। এতে কোনো কোনো স্থানে পূর্ণ সূর্যগ্রহণ দেখা যায়। চাঁদ সূর্যের আংশিক ঢেকে রাখলে সংগঠিত হয় আংশিক গ্রহণ। তবে চাঁদের কৌণিক ব্যস সূর্যের চেয়ে ছোট হলে হবে বলয়গ্রাস গ্রহণ।

Tag :
আপলোডকারীর তথ্য

চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প

বাংলাদেশে পরবর্তী সূর্যগ্রহণ কবে

আপডেট সময় ০৫:১১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০১৭