ঢাকা ০৬:১২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

কুমিল্লায় সর্দি-জ্বরে যুবকের মৃত্যু, ৩ বাড়ি লকডাউন

আকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লার চৌদ্দগ্রামে সর্দি-জ্বর নিয়ে মহিনউদ্দীন (৩০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার নিজ বাড়িতে তার মৃত্যু হয়। তিনি উপজেলার শুভপুর ইউনিয়নের কৈয়ারধারী গ্রামের মৃত সালেহ আহম্মদের ছেলে। বুধবার চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. হাসিবুর রহমানসহ পুলিশের একটি টিম মৃতের বাড়িতে পৌঁছে। এসময় উপজেলা প্রশাসন ৩টি বাড়ি লকডাউন ঘোষণা করে পরীক্ষার জন্য মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে।

সূত্র জানায়, গত পাঁচ দিন যাবৎ তিনি সর্দি, কাশি ও জ্বরে আক্রান্ত ছিলেন। সর্দি-জ্বর নিয়ে তাকে গ্রামের মসজিদে নামাজ আদায়সহ দোকান পাটে ঘুরাফেরা করতে দেখা গেছে। সর্দি-জ্বর ও কাশির উপসর্গ লোকজনের কাছে গোপন রেখে তিনি স্থানীয় ডাক্তারের কাছে চিকিৎসা নেয়ার চেষ্টা করেন। মঙ্গলবার রাত থেকে তার লুজ মোশন শুরু হয়, বুধবার ভোরে তার মৃত্যু হয়। সকালে স্থানীয় লোকজন বিষয়টি আইইসিডিআর এর হট লাইনে কল করে জানায় এবং স্থানীয় চেয়ারম্যানকে অবহিত করে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. হাসিবুর রহমান জানান, সর্দি-জ্বর নিয়ে মৃত যুবকের নমুনা সংগ্রহ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা জানান, আশেপাশের তিনটি বাড়ি লকডাউন করা হয়েছে। মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় সর্দি-জ্বরে যুবকের মৃত্যু, ৩ বাড়ি লকডাউন

আপডেট সময় ০৪:২২:৪১ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০