ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পানিতে ডুবে ৩ বোনের মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের কাপাসিয়ায় ডোবার পানিতে ডুবে তিন বোনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে কাপাসিয়া উপজেলার কড়িহাতা ইউনিয়নের হিজলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা সম্পর্কে চাচাতো-মামাতো বোন।

নিহতরা হলেন- হিজলিয়া গ্রামের রুহুল আমিনের মেয়ে শাকিরিন (সাড়ে ৩ বছর), আব্দুল মোতালেবের মেয়ে মোরশেদা (৬) ও নংসিংদীর মনোহরদী থানার নিশ্চিন্তপুর গ্রামের আব্দুর রশিদের মেয়ে হাবিবা (১১)। মোরশেদা ও শাকিরিন সম্পর্কে চাচাতো বোন। হাবিবা তাদের মামাতো বোন।

কাপাসিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহিদুর রহমান স্থানীয়দের বরাত দিয়ে জানান, দুপুর দেড়টার দিকে ওই তিন বোন হিজলিয়া গ্রামের রুহুল আমিনের বাড়ির পাশে একটি ডোবার পাশে বসে খেলা করছিল। বিকেল ৩টার দিকেও বাসায় না ফিরলে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে ওই ডোবা থেকে তিন বোনের মরদেহ উদ্ধার করা হয়।

কাপাসিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পানিতে ডুবে ৩ বোনের মৃত্যু

আপডেট সময় ০৩:৩৩:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০১৭