ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: পর্যটনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল জুলাই সনদ নয়, সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: মাহমুদা মিতু গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী

জায়ানের তিলাওয়াতে মনে হতো কোনো আলেম সুরা পড়ছে: শেখ সেলিম

আকাশ জাতীয় ডেস্ক:

শ্রীলংকায় বোমা হামলায় নিহত শিশু জায়ান চৌধুরীর নানা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, খুব ট্যালেন্ট ছিল জায়ান। বেঁচে থাকলে ভবিষ্যতে হয়তো এই দেশের মানুষের জন্য নেতৃত্ব দিতে পারত। মানুষের মঙ্গল করতে পারত। তার অকালমৃত্যু কোনোভাবেই মানা যায় না।

শনিবার বিকালে জায়ানের জন্য দোয়া ও মিলাদ মাহফিলে কান্নাজড়িত কণ্ঠে এসব কথা বলেন।

রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়ি মাঠে আসর নামাজের পর দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলের আগে বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাতো ভাই শেখ ফজলুল করিম সেলিম নাতির স্মৃতিচারণ করে বলেন, তার ইসলামের প্রতি ছিল অগাধ বিশ্বাস। প্রত্যেক শুক্রবারে বাবার সঙ্গে মসজিদে গিয়ে নামাজ পড়ত। আয়তুল কুরসি সুরা সে খুব সুন্দরভাবে পড়ত। মনে হতো কোনো আলেম সুরা পড়ছে। এই শিশুকে হত্যা করা হয়েছে। এই হত্যাকারীরা মানুষ নয়। আর যেন কোনো মায়ের কোল এভাবে খালি না হয়।

শেখ সেলিম তার বক্তব্যে জানান, শ্রীলংকায় বোমা হামলায় গুরুতর আহত জায়ানের বাবাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে স্থানান্তর করা হয়েছে। জায়ানের মা শেখ সোনিয়া ও ছোট ভাইকে গতকাল (শুক্রবার) দেশে ফিরিয়ে আনা হয়েছে।

মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম।

অনুষ্ঠানে পরিবার ও আত্মীয়স্বজন ছাড়াও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীসহ সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি

জায়ানের তিলাওয়াতে মনে হতো কোনো আলেম সুরা পড়ছে: শেখ সেলিম

আপডেট সময় ০৯:২১:১৩ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০১৯