ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

শপথ না নিলে এলাকার লোকজন মারবে: বিএনপির এমপি

আকাশ জাতীয় ডেস্ক:

চাঁপাইনবাবগঞ্জ থেকে বিএনপি মনোনীত আরও একজন নির্বাচিত সংসদ সদস্য ‘জনগণের চাপের কারণে’ সংসদে যেতে আগ্রহ প্রকাশ করেছেন। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত মো. হারুনুর রশীদ বলেছেন, তিনি সংসদে গিয়ে নানা অনিয়ম-দুর্নীতির কথা তুলে ধরতে চান।

এর আগে চাঁপাইনবাবঞ্জ-২ (নাচোল-ভোলারহাট-গোমস্তাপুর) আসন থেকে বিজয়ী বিএনপি নেতা আমিনুল হককে উদ্ধৃত করে জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানায়, শপথ না নিলে তিনি এলাকায় যেতে পারবেন না এবং তাকে এলাকার লোকজন মারবে।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাংসদ হারুনুর রশিদ আজ সোমবার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নে জবাবে তার আগ্রহের কথা প্রকাশ করেন।

‘আ.লীগের সাবেক এমপি আব্দুল ওদুদ কর্তৃক নিঃসন্তান ফুফা ও মৃত ফুফুর স্থাবর-অস্থাবর সম্পত্তি আত্মসাত ও কুক্ষিগত করার প্রসঙ্গে’ শিরোনাম নিয়ে সংবাদ সম্মেলন করেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নে জবাবে হারুনুর রশিদ বলেন, জনগণ চাঁপাইনবাবগঞ্জ সদর আসন থেকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছে। সংসদ হিসেবে শপথ নেওয়ার জন্য জনগণের চাপ রয়েছে।

‘সারা দেশে কী হচ্ছে সেটা আপনার দেখার বিষয় নয়, আপনি জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন সংসদে গিয়ে জনগণের কথা বলবেন।’ এভাবেই জনগণ তার ওপর চাপ করছে বলে দাবি বিএনপি সাংসদের।

হারুনুর রশিদ বরেন, ‘শপথ নিয়ে সংসদে গিয়ে বিভিন্ন অনিয়ম-দুর্নীতি তুলে ধরতে চাই।’ তবে শপথের বিষয়ে দলের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বর্তমান ঝিলিম ইউনিয়নের চেয়ারম্যান তসিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি ও আইনজীবী রবিউল ইসলাম দোলনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পর্যটন খাতে বড় স্বপ্ন: লক্ষ্য জিডিপির ৭ শতাংশ অর্জন

শপথ না নিলে এলাকার লোকজন মারবে: বিএনপির এমপি

আপডেট সময় ০৮:২০:১২ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০১৯