ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিউইয়র্কে গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ জুলাইয়ের হত্যাকাণ্ড ছিল একটি বর্বরোচিত ঘটনা : শ্রম প্রতিমন্ত্রী অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএসসিসির অভিযান জাইকার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর সমন্বিত ও প্রযুক্তিনির্ভর বাজার মনিটরিংয়ের ওপর জোর বাণিজ্য সচিবের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন জনগণের বিশ্বাস ও ভালোবাসার ওপর নির্ভরতা বজায় রাখতে চাই: প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে কোনো প্রতিহিংসা নেই : শামসুজ্জামান দুদু জামায়াত-শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন: রাশেদ মৃতদেহের মুখে সোনার টুকরো, মিসরে মিলল প্রাচীন সমাধি ও শহর

দুদকের হটলাইনে একটি ফোনে ১ ঘণ্টায় সরকারি বাসা উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রামে একজন সরকারি কর্মচারীর অনুকূলে বরাদ্দ করা বাসা চার মাস ধরে জোরপূর্বক দখলে রাখেন আরেকজন সরকারি কর্মচারী। কিন্তু দুদকের হটলাইনে (১০৬ নম্বর) একটি ফোনে সেই বাসাটি উদ্ধার হলো।

দখলদার কর্মচারীর নাম ফারুক উল আলম। তিনি চট্টগ্রাম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৩ এর স্টেনোগ্রাফার।

সংশ্লিষ্টরা বলছেন, জজশিপ কর্মচারী হওয়ার দাপটে সরকারি আদেশ প্রতিপালনের পরিবর্তে তিনি উল্টো নতুনভাবে বাসা বরাদ্দ পাওয়া আরেক কর্মচারীকে ভয়ভীতির মধ্যেই রেখেছিলেন। বুধবার দুদকের একটি টিম ঢাকা থেকে চট্টগ্রামে আবাসন পরিদফতরে ওই বাসা উদ্ধারে আসার খবর পাওয়ার পর ‘দাপুটে’ সেই কর্মচারী বাসা থেকে মালামাল সরিয়ে নেন।

তবে চার মাস ধরে বাসাটি জবরদখল করে রাখায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান দুদক সূত্র।

দুদক জানায়, চট্টগ্রামের আগ্রাবাদ গেজেটেড অফিসার্স কলোনির ১/১ বাসাটি একজন সরকারি কর্মকর্তার অনুকূলে বরাদ্দ করা হয় চার মাস আগে। কিন্তু ওই বাসায় পূর্ব থেকে অবস্থানরত জজশিপ কর্মচারী ফারুক উল আলম বাসাটি ছাড়ছিলেন না। জোরপূর্বক দখলে রাখেন।

দুদকের হটলাইনে তারা এমন অভিযোগ পাওয়ার পর তদন্ত করে সত্যতা নিশ্চিত হয়। বুধবার দুদকের একটি টিম ঢাকা থেকে আবাসন পরিদফতরে এসে সংশ্লিষ্ট কর্মচারীর অবৈধ দখল থেকে এক ঘণ্টার মধ্যে বাসাটি উদ্ধারের নির্দেশ দেন সংশ্লিষ্টদের। অন্যথায় বাসা থেকে উচ্ছেদ করা হবে বলে হুশিয়ার করা হয়। দুদকের এমন হুশিয়ারি পাওয়ার পর ফারুক উল আলম এক ঘণ্টার মধ্যেই বাসা থেকে মালপত্র সরিয়ে নিয়ে বাসাটির দখল ছেড়ে দেন।

এ প্রসঙ্গে দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী বুধবার সন্ধ্যায় যুগান্তরকে বলেন, ‘সরকারি কর্মচারিদের এ ধরনের আচরণ অন্যায়, অনৈতিক ও শাস্তিযোগ্য অপরাধ। যতদিন এ বাসাটি অবৈধ দখলে রাখা হয়েছে তত দিনের সরকারি রাজস্ব আদায় করা হবে। পাশাপাশি অবৈধ দখলদার সেই সরকারি কর্মচারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। ’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিউইয়র্কে গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮

দুদকের হটলাইনে একটি ফোনে ১ ঘণ্টায় সরকারি বাসা উদ্ধার

আপডেট সময় ১০:১৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ৫ ডিসেম্বর ২০১৮