ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ৩৫ লাখ টাকা লুট দোষারোপের সময় নয়, দুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে: প্রতিমন্ত্রী অমিত জুলাই সনদ বাস্তবায়নে সংসদে না হলে রাজপথে আন্দোলন: গোলাম পরওয়ার অনলাইনে মাদক কেনাবেচার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস জাপা নেতার বাসায় নাহিদ ও হাসনাতের ডিনার-রাতযাপন জুলাই গণঅভ্যুত্থানকে সমুন্নত রাখতে জাতীয় ঐক্য গঠনে কাজ করবে এবি পার্টি বিরোধী দলের ওয়াকআউট হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী

অপো এ৭ এর ফার্স্ট সেল শুরু

আকাশ আইসিটি ডেস্ক:

সেলফি এক্সপার্ট অ্যান্ড লিডার অপো, সম্প্রতি উন্মোচিত সবচেয়ে বেশি বিক্রীত এ সিরিজের স্মার্টফোন এ৭ এর ফার্স্ট সেল শুরু করেছে। বৃহস্পতিবার রাজধানীর একটি শপিং মলে অপো এ৭ এর ফার্স্ট সেল শুরু হয়। এই স্মার্টফোনে রয়েছে দীর্ঘস্থায়ী ব্যাটারি, শক্তিশালী কার্যক্ষমতা এবং আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) সম্পন্ন ক্যামেরা।

বৃহস্পতিবার রাজধানীর একটি শপিং মলে অপো এ৭ এর ফার্স্ট সেল শুরু হয়। এই স্মার্টফোনে রয়েছে দীর্ঘস্থায়ী ব্যাটারি, শক্তিশালী কার্যক্ষমতা এবং আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) সম্পন্ন ক্যামেরা।

ফার্স্ট সেল-এর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অপো বাংলাদেশের ব্র্যান্ড ম্যানেজার আইঅনু, পিআর ম্যানেজার ইফতেখার আহমেদ সানি এবং মিডিয়া ম্যানেজার তেহসিন মুসাভি।

সবচেয়ে বেশি বিক্রীত স্মার্টফোন এ সিরিজের লেটেস্ট সংস্করণ অপো এ৭ এ রয়েছে ওয়াটারড্রপ স্ক্রিন এবং একটি শক্তিশালী ৪২৩০ এমএএইচ লিয়ন ব্যাটারি। এই হ্যান্ডসেটটিতে রয়েছে এআই ২.০ (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স) সম্পন্ন ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ১৩+২ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা, যা গ্রাহকদের দেবে প্রাকৃতিক সেলফি এক্সপেরিয়েন্সের অভিজ্ঞতা।

এ৭ এ ব্যবহার করা হয়েছে ওয়াইড-এঙ্গেল ফ্রন্ট ক্যামেরা, যা ছবি তোলার সময় আশপাশের আরও অন্যান্য অনেক বিষয়কে ধারণ করতে সক্ষম, বিশেষ করে সংকীর্ণ জায়গায় গ্রুপ ছবি তোলার সময়।

অপো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং বলেন, গ্রাহকদের কাছ থেকে এ সিরিজের হ্যান্ডসেটগুলো নিয়ে আমরা সবসময় অসম্ভব ভালো সাড়া পেয়েছি। তারই ধারাবাহিকতায় আমরা অপো এ৭ বাজারে নিয়ে এসেছি। আমরা আশা করি, অপো এ৭ আমাদের গ্রাহকদের সন্তুষ্ট করবে।

অপো এ৭ এ রয়েছে শক্তিশালী এবং কার্যক্ষম কোয়ালকম স্নাপড্রাগন ৪৫০ চিপসেট, একটি ৬.২ ইঞ্চি ডিসপ্লের সঙ্গে ওয়াটার ড্রপ নচ স্ক্রিন। এই হ্যান্ডসেটটিতে আরও রয়েছে ৪ জিবি র‌্যাম, ৬৪ জিবি রম, যা দিচ্ছে ২৫৬ জিবি পর্যন্ত বাড়তি মেমোরি ব্যবহারের সুযোগ। একটি অনন্য কার্যক্ষমতা নিশ্চিত করতে ফেনটিতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ৮.১ এর ভিত্তিতে কালারওএস ৫.২। অপো এ৭ বাজারে পাওয়া যাবে মাত্র ২৪ হাজার ৯৯০ টাকায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর

অপো এ৭ এর ফার্স্ট সেল শুরু

আপডেট সময় ১১:৫২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ডিসেম্বর ২০১৮