ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খোকার ছেলে ইশরাকের মনোনয়ন বাতিল

অাকাশ জাতীয় ডেস্ক:

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শুরুর দিনে আজ রোববার সকালে ঢাকা বিভাগের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এ সময় জানানো হয় ঋণখেলাপির কারণে ইশরাকের মনোনয়ন বাতিল করা হল।

ইশরাক ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ছিলেন।

গত বুধবার ঢাকা-৬ আসনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার ছেলে প্রকৌশলী ইশরাক হো‌সেন।

এ সময় প্রকৌশলী ইশরাক বলেন, দল মনোনয়ন দেয়ায় আমি কৃতজ্ঞ। ঢাকা-৬ আসনটি আমি ধানের শীষকে উপহার দেয়ার চেষ্টা করব।

প্রকৌশলী ইশরাক হোসেনের বাবা সাদেক হোসেন খোকা অবিভক্ত ঢাকার মেয়র ছিলেন। তিনি ঢাকা-৬ আসন থেকে নির্বাচন করার কথা ছিল। একাধিক মামলায় সাজা পেয়ে খোকা এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

ঢাকা বিভাগের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র বলছে, ঢাকা-৬ আসনে ১৩ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে তিনজনের মনোনয়ন বাতিল করা হয়েছে। এর মধ্যে ইশরাক রয়েছেন।

ঢাকার ১৫ আসনে ২১৩ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখন পর্যন্ত তিনটি আসনের প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। বাকিগুলোর ঘোষণা চলছে।

গত ৮ নভেম্বর নির্বাচন কমিশন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে। পুনঃতফসিল অনুযায়ী, আগামী ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ। নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার ৯ ডিসেম্বর। আর প্রতীক বরাদ্দ হবে ১০ ডিসেম্বর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

খোকার ছেলে ইশরাকের মনোনয়ন বাতিল

আপডেট সময় ০১:৩০:১৭ অপরাহ্ন, রবিবার, ২ ডিসেম্বর ২০১৮