ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইনামের সঙ্গে সম্পর্ক পারিবারিক, অন্যকিছু নয়: মুহিত

অাকাশ জাতীয় ডেস্ক:

মর্যাদাপূর্ণ সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইনাম আহমেদ চৌধুরীর বাসায় আসার ব্যাপারে ব্যাখ্যা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বলেছেন, তার এই আসা কোনো রাজনৈতিক কারণে নয়। বিএনপির কেন্দ্রীয় এই নেতার সঙ্গে তাদের পারিবারিক সম্পর্ক রয়েছে।

শুক্রবার সিলেট নগরীর একটি মসজিদে জুমার নামাজ আদায় করেন অর্থমন্ত্রী। নামাজ শেষে সাংবাদিকরা তার বাসায় ইনাম আহমেদ চৌধুরীর আসার ব্যাপারে প্রশ্ন করেন।

বৃহস্পতিবার সিলেটে অর্থমন্ত্রীর বাসায় আসেন বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী। প্রায় ৪৫ মিনিট তিনি সেখানে অবস্থান করেন। অর্থমন্ত্রীর ভাই একে আবদুল মুমিনও তখন উপস্থিত ছিলেন, যিনি এবার সিলেট সদর আসেন নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছেন। প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর একসঙ্গে বৈঠকের খবরটি গতকাল ছিল টক অব দ্য কান্ট্রি।

অর্থমন্ত্রী বলেন, ‘ইনামের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক। এজন্যই তিনি সাক্ষাৎ করতে এসেছেন। এখানে অন্য কিছু নেই। এটা নিয়ে রাজনীতির ফায়দা হাসিলেরও কিছু আছে বলে মনে করি না।’

‘জামায়াতেও মুক্তিযোদ্ধা আছে’ বিএনপির এমন বক্তব্যেরও সমালোচনা করেন মুহিত। তিনি সাংবাদিকদের বলেন, ‘জামায়াতে মুক্তিযাদ্ধা থাকার কথা নয়, এ দলে মুক্তিযোদ্ধা খুঁজে পাওয়া দুষ্কর, জামায়াত এদেশের শত্রু।’

এসময় অর্থমন্ত্রীর সঙ্গে ছিলেন তার ভাই এ কে আবদুুল মোমেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহমদ আল কবির প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইনামের সঙ্গে সম্পর্ক পারিবারিক, অন্যকিছু নয়: মুহিত

আপডেট সময় ০৫:২৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ নভেম্বর ২০১৮